৬৫/৩৮৪. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৪৯৪৮ - সৌভাগ্য, দুর্ভাগ্য ও আমলের পথ
আল্লাহর বাণী: আর যা উত্তম তা অস্বীকার করলে। (সূরা আল-লাইল ৯২/৯)
তাকদীর ও আমল: সৌভাগ্যের পথে কাজ করার শিক্ষা
সহীহ বুখারী : ৪৯৪৮
সহীহ বুখারীহাদিস নম্বর ৪৯৪৮
عُثْمَانُ بْنُ أَبِيْ شَيْبَةَ حَدَّثَنَا جَرِيْرٌ عَنْ مَنْصُوْرٍ عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ عَنْ أَبِيْ عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ عَنْ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ كُنَّا فِيْ جَنَازَةٍ فِيْ بَقِيْعِ الْغَرْقَدِ فَأَتَانَا رَسُوْلُ اللهِ ﷺ فَقَعَدَ وَقَعَدْنَا حَوْلَهُ وَمَعَهُ مِخْصَرَةٌ فَنَكَّسَ فَجَعَلَ يَنْكُتُ بِمِخْصَرَتِهِ ثُمَّ قَالَ مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ وَمَا مِنْ نَفْسٍ مَنْفُوْسَةٍ إِلَّا كُتِبَ مَكَانُهَا مِنَ الْجَنَّةِ وَالنَّارِ وَإِلَّا قَدْ كُتِبَتْ شَقِيَّةً أَوْ سَعِيْدَةً قَالَ رَجُلٌ يَا رَسُوْلَ اللهِ أَفَلَا نَتَّكِلُ عَلَى كِتَابِنَا وَنَدَعُ الْعَمَلَ فَمَنْ كَانَ مِنَّا مِنْ أَهْلِ السَّعَادَةِ فَسَيَصِيْرُ إِلَى عَمَلِ أَهْلِ السَّعَادَةِ وَمَنْ كَانَ مِنَّا مِنْ أَهْلِ الشَّقَاءِ فَسَيَصِيْرُ إِلَى عَمَلِ أَهْلِ الشَّقَاوَةِ قَالَ أَمَّا أَهْلُ السَّعَادَةِ فَيُيَسَّرُوْنَ لِعَمَلِ أَهْلِ السَّعَادَةِ وَأَمَّا أَهْلُ الشَّقَاوَةِ فَيُيَسَّرُوْنَ لِعَمَلِ أَهْلِ الشَّقَاءِ ثُمَّ قَرَأَ ﴾فَأَمَّا مَنْ أَعْطٰى وَاتَّقٰى لا (5) وَصَدَّقَ بِالْـحُسْنٰى﴿الْآيَةَ.
আলী (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা বাকীউল গারকাদ নামক স্থানে একটি জানাযায় উপস্থিত ছিলাম। এরপর রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদের কাছে এসে বসলেন। আমরাও তাঁর চারপাশে গিয়ে বসলাম। এ সময় তাঁর হাতে একটি ছড়ি ছিল। তিনি তাঁর মাথাখানা নামিয়ে, এর দ্বারা মাটি খুঁড়তে শুরু করলেন। এরপর বললেন, তোমাদের কেউ এমন নেই অথবা বললেন, কোন সৃষ্টি এমন নেই) জান্নাতে বা জাহান্নামে যার স্থান নির্দিষ্ট হয়নি। কিংবা তাকে ভাগ্যবান বা হতভাগা লেখা হয়নি।এ কথা শুনে এক সাহাবী বললেন, আমরা তাহলে আমল ত্যাগ করে আমাদের লিখিত ভাগ্যের উপর কি নির্ভর করে বসব? আমাদের মধ্যে যে সৌভাগ্যবান, সে তো সৌভাগ্যবান ব্যক্তিদের মাঝেই শামিল হয়ে যাবে, আর আমাদের মাঝে যে হতভাগ্য, সে তো হতভাগা লোকদের আমলের দিকেই এগিয়ে যাবে। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, সৌভাগ্যের অধিকারী লোকদের জন্য সৌভাগ্য লাভ করার মত আমল সহজ করে দেয়া হবে। আর দুর্ভাগ্যের অধিকারী লোকদের জন্য দুর্ভাগ্য লাভ করার মত আমল সহজ করে দেয়া হবে। এরপর তিনি পাঠ করলেন, “সুতরাং কেউ দান করলে, মুত্তাকী হলে এবং যা উত্তম তা গ্রহণ করলে।”
সহীহ বুখারী হাদিস ৪৯৪৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে আলী (রাঃ) জানাজায় উপস্থিত থাকার ঘটনা বলেন। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم এসে বসেন এবং সাহাবিরাও তাঁর চারপাশে বসেন। তাঁর হাতে ছড়ি ছিল, তিনি মাথা নিচু করে মাটি খুঁড়ছিলেন। এরপর তিনি বলেন, কোনো মানুষ এমন নেই যার জান্নাত বা জাহান্নামের স্থান লেখা হয়নি, কিংবা তাকে ভাগ্যবান বা হতভাগা লেখা হয়নি। এক সাহাবি জানতে চান, তাহলে কি আমল ত্যাগ করে লিখিত ভাগ্যের উপর নির্ভর করা হবে। নবী صلى الله عليه وسلم বলেন, সৌভাগ্যের অধিকারীদের জন্য সৌভাগ্যের লোকদের আমল সহজ করা হবে, আর দুর্ভাগ্যের অধিকারীদের জন্য দুর্ভাগ্যের লোকদের আমল সহজ করা হবে। এরপর তিনি সূরা আল-লাইলের আয়াত পাঠ করেন। এই হাদিস মানুষকে আমল ছাড়তে নয়, বরং সঠিক পথে চলতে উৎসাহ দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- লিখিত ভাগ্যের কথা আমল ত্যাগের কারণ নয়।
- ভালো পরিণামের আশা থাকলে ভালো আমলের পথে চলা দরকার।
- নবী صلى الله عليه وسلم প্রশ্নের জবাবে মানুষকে কাজ ও দায়িত্বের দিকে ফিরিয়েছেন।
