৮/৯০. অধ্যায়ঃ
মুসল্লি ও সুতরার মাঝখানে কী পরিমাণ দূরত্ব থাকা উচিত?
সহিহ বুখারী : ৪৯৫
সহিহ বুখারীহাদিস নম্বর ৪৯৫
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ، قَالَ سَمِعْتُ أَبِي أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى بِهِمْ بِالْبَطْحَاءِ ـ وَبَيْنَ يَدَيْهِ عَنَزَةٌ ـ الظُّهْرَ رَكْعَتَيْنِ، وَالْعَصْرَ رَكْعَتَيْنِ، تَمُرُّ بَيْنَ يَدَيْهِ الْمَرْأَةُ وَالْحِمَارُ.
আওন ইব্নু আবূ জুহাইফা (রহঃ) হতে বর্ণিতঃ
আমি আমার পিতাকে বলতে শুনেছি যে, নবী (ﷺ) সাহাবীগণকে নিয়ে 'বাতহা' নামক স্থানে যুহরের দুই রাকাত ও আসরের দুই রাকাত সালাত আদায় করেন। তখন তাঁর সামনে বল্লম পুঁতে রাখা হয়েছিল। তাঁর সম্মুখ দিয়ে (সুতরার বাইরে) নারী ও গাধা চলাচল করতো।
