৬৫/৩৯৩. অধ্যায়ঃ
আল্লাহর বাণী: তার এরূপ করা কখনই উচিত নয়, যদি সে এরূপ করা থেকে ফিরিয়ে না আসে, তবে আমি অবশ্যই তাকে কপালের কেশগুচ্ছ ধরে হিঁচড়ে নিয়ে যাবো। যে কেশগুচ্ছ মিথ্যাচারী, পাপাচারীর। (সূরা আলাক ৯৬/১৫-১৬)
সহিহ বুখারী : ৪৯৫৮
সহিহ বুখারীহাদিস নম্বর ৪৯৫৮
يَحْيَى حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ عَنْ مَعْمَرٍ عَنْ عَبْدِ الْكَرِيْمِ الْجَزَرِيِّ عَنْ عِكْرِمَةَ قَالَ ابْنُ عَبَّاسٍ قَالَ أَبُوْ جَهْلٍ لَئِنْ رَأَيْتُ مُحَمَّدًا يُصَلِّيْ عِنْدَ الْكَعْبَةِ لَأَطَأَنَّ عَلَى عُنُقِهِ فَبَلَغَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ لَوْ فَعَلَهُ لَأَخَذَتْهُ الْمَلَائِكَةُ تَابَعَهُ عَمْرُوْ بْنُ خَالِدٍ عَنْ عُبَيْدِ اللهِ عَنْ عَبْدِ الْكَرِيْمِ.
ইব্নু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
আবু জাহল বলেছিল, “আমি যদি মুহাম্মাদ (ﷺ)-কে কাবার পাশে সালাত আদায় করতে দেখি তাহলে অবশ্যই আমি তাঁর ঘাড় পদদলিত করব।”এ খবর নবী (ﷺ)-এর কাছে পৌঁছার পর তিনি বললেন, “সে যদি তা করে তাহলে অবশ্যই ফেরেশতারা তাকে পাকড়াও করবে।” উবাইদুল্লাহর মাধ্যমে আবদুল থেকে আমর ইবন খালিদ এ হাদীস বর্ণনা করতে গিয়ে উপরোক্ত হাদিসের মতই বর্ণনা করেছেন।
(আধুনিক প্রকাশনীঃ ৪৫৮৯,ইসলামী ফাউন্ডেশনঃ ৪৫৯৪)
