৬৫/৩৯৬. অধ্যায়ঃ
পরিচ্ছেদ নাই।
সহিহ বুখারী : ৪৯৬১
সহিহ বুখারীহাদিস নম্বর ৪৯৬১
إحمد بن أبي داؤد، أَبُوْ جَعْفَرٍ الْمُنَادِيْ حَدَّثَنَا رَوْحٌ حَدَّثَنَا سَعِيْدُ بْنُ أَبِيْ عَرُوْبَةَ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ نَبِيَّ اللهِ صلى الله عليه وسلم قَالَ لِأُبَيِّ بْنِ كَعْبٍ إِنَّ اللهَ أَمَرَنِيْ أَنْ أُقْرِئَكَ الْقُرْآنَ قَالَ أَاللهُ سَمَّانِيْ لَكَ قَالَ نَعَمْ قَالَ وَقَدْ ذُكِرْتُ عِنْدَ رَبِّ الْعَالَمِيْنَ قَالَ نَعَمْ فَذَرَفَتْ عَيْنَاهُ.
আনাস ইব্নু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর নবী মুহাম্মদ (ﷺ) উবাই ইবনু কাব (রাঃ)-কে বলেছিলেন, তোমাকে কুরআন পাঠ করে শোনানোর জন্য আল্লাহ আমাকে আদেশ করেছেন। এ কথা শুনে তিনি বললেন, আল্লাহ কি আপনার কাছে আমার নাম উল্লেখ করেছেন? তিনি বললেন, হ্যাঁ।তখন উবাই ইবনু কাব (রাঃ) বিস্মিত হয়ে আবার জিজ্ঞেস করলেন, বিশ্বজাহানের প্রতিপালকের কাছে কি আমার ব্যাপারে আলোচনা করা হয়েছে? উত্তরে নবী (ﷺ) বললেন, হ্যাঁ। এ কথা শুনে তাঁর দুই চোখ অশ্রুতে ভরে উঠল।
[৩৮০৯] (আধুনিক প্রকাশনীঃ ৪৫৯২,ইসলামী ফাউন্ডেশনঃ ৪৫৯৭)
