৬৬/১৫. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৫০১৮ - সূরা বাকারা তিলাওয়াতে ফেরেশতা
কুরআন মাজীদ তিলাওয়াতের সময় প্রশান্তি নেমে আসে ও ফেরেশতা অবতীর্ণ হয়।
সূরা বাকারা তিলাওয়াতে ফেরেশতাদের নিকটে আসা
সহীহ বুখারী : ৫০১৮
সহীহ বুখারীহাদিস নম্বর ৫০১৮
وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِيْ يَزِيْدُ بْنُ الْهَادِ عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيْمَ عَنْ أُسَيْدِ بْنِ حُضَيْرٍ قَالَ بَيْنَمَا هُوَ يَقْرَأُ مِنْ اللَّيْلِ سُوْرَةَ الْبَقَرَةِ وَفَرَسُهُ مَرْبُوْطَةٌ عِنْدَهُ إِذْ جَالَتْ الْفَرَسُ فَسَكَتَ فَسَكَتَتْ فَقَرَأَ فَجَالَتْ الْفَرَسُ فَسَكَتَ وَسَكَتَتْ الْفَرَسُ ثُمَّ قَرَأَ فَجَالَتْ الْفَرَسُ فَانْصَرَفَ وَكَانَ ابْنُهُ يَحْيَى قَرِيْبًا مِنْهَا فَأَشْفَقَ أَنْ تُصِيْبَهُ فَلَمَّا اجْتَرَّهُ رَفَعَ رَأْسَهُ إِلَى السَّمَاءِ حَتَّى مَا يَرَاهَا فَلَمَّا أَصْبَحَ حَدَّثَ النَّبِيَّ ﷺفَقَالَ اقْرَأْ يَا ابْنَ حُضَيْرٍ اقْرَأْ يَا ابْنَ حُضَيْرٍ قَالَ فَأَشْفَقْتُ يَا رَسُوْلَ اللهِ أَنْ تَطَأَ يَحْيَى وَكَانَ مِنْهَا قَرِيْبًا فَرَفَعْتُ رَأْسِيْ فَانْصَرَفْتُ إِلَيْهِ فَرَفَعْتُ رَأْسِيْ إِلَى السَّمَاءِ فَإِذَا مِثْلُ الظُّلَّةِ فِيْهَا أَمْثَالُ الْمَصَابِيْحِ فَخَرَجَتْ حَتَّى لَا أَرَاهَا قَالَ وَتَدْرِيْ مَا ذَاكَ قَالَ لَا قَالَ تِلْكَ الْمَلَائِكَةُ دَنَتْ لِصَوْتِكَ وَلَوْ قَرَأْتَ لَأَصْبَحَتْ يَنْظُرُ النَّاسُ إِلَيْهَا لَا تَتَوَارَى مِنْهُمْقَالَ ابْنُ الْهَادِ وَحَدَّثَنِيْ هَذَا الْحَدِيْثَ عَبْدُ اللهِ بْنُ خَبَّابٍ عَنْ أَبِيْ سَعِيْدٍ الْخُدْرِيِّ عَنْ أُسَيْدِ بْنِ حُضَيْرٍ.
উসাইদ ইব্নু হুদায়র (রাঃ) হতে বর্ণিতঃ
একদা রাত্রে তিনি সূরা বাকারা পাঠ করছিলেন। তখন তাঁর ঘোড়াটি তাঁরই পাশে বাঁধা ছিল। হঠাৎ ঘোড়াটি ভীত হয়ে লাফ দিয়ে উঠল এবং ছুটাছুটি শুরু করল। যখন পাঠ বন্ধ করলেন তখনই ঘোড়াটি শান্ত হল। আবার পাঠ শুরু করলেন। ঘোড়াটি আগের মত করল। যখন পাঠ বন্ধ করলেন ঘোড়াটি শান্ত হল। আবার পাঠ আরম্ভ করলে ঘোড়াটি আগের মত করতে লাগল। এ সময় তাঁর পুত্র ইয়াহিয়া ঘোড়াটির নিকট ছিল। তাঁর ভয় হচ্ছিল যে, ঘোড়াটি তাঁর পুত্রকে পদদলিত করবে। তখন তিনি পুত্রকে টেনে আনলেন এবং আকাশের দিকে তাকিয়ে রইলেন, অবশেষে তা আর দেখতে পেলেন না।পরদিন সকালে তিনি রাসূলুল্লাহ্ (ﷺ)- এর কাছে উক্ত ঘটনা বললেন। ঘটনা শুনে নবী (ﷺ) বললেনঃ হে ইব্নু হুদায়র! তুমি যদি পাঠ করতে, হে ইব্নু হুদায়র! তুমি যদি পাঠ করতে! ইব্নু হুদায়র আরয করলেন, আমার ছেলেটি ঘোড়ার নিকট থাকায় আমি ভয় পেয়ে গেলাম হয়ত বা ঘোড়াটি তাকে পদদলিত করবে, সুতরাং আমি আমার মাথা উপরে উঠাতেই মেঘের মত কিছু দেখলাম, যা আলোর মত ছিল। আমি যখন বাইরে এলাম তখন আর কিছু দেখলাম না।তখন নবী (ﷺ) বললেন, তুমি কি জান, ওটা কি ছিল? বললেন না। তখন নবী (ﷺ) বললেন, তাঁরা ছিল মালায়িকাহ। তোমার তিলাওয়াত শুনে তোমার কাছে এসেছিল। তুমি যদি সকাল পর্যন্ত তিলাওয়াত করতে তাঁরাও ততক্ষণ পর্যন্ত এখানে অবস্থান করত এবং লোকেরা তাঁদেরকে দেখতে পেত।এরপর হাদিসের অন্য একটি সনদ বর্ণিত হয়েছে।
সহীহ বুখারী হাদিস ৫০১৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে উসাইদ ইবন হুদাইর রাঃ-এর রাতের তিলাওয়াতের ঘটনা এসেছে। তিনি সূরা বাকারা পড়ছিলেন, আর তাঁর ঘোড়া পাশে বাঁধা ছিল। তিনি পড়লে ঘোড়া অস্থির হতো, আর থামলে ঘোড়াও শান্ত হয়ে যেত। তাঁর ছেলে ইয়াহিয়া কাছে থাকায় তিনি ভয় পেলেন, ঘোড়াটি তাকে পিষে দিতে পারে। এরপর তিনি আকাশে মেঘের মতো আলোকিত কিছু দেখলেন। সকালে নবী صلى الله عليه وسلم-কে বললে তিনি জানান, তারা ছিল ফেরেশতা, যারা তাঁর তিলাওয়াত শুনে কাছে এসেছিল। নবী صلى الله عليه وسلم বলেন, তিনি যদি তিলাওয়াত চালিয়ে যেতেন, মানুষ তাদের দেখতে পেত। এই হাদিস কুরআন তিলাওয়াতের মর্যাদা ও ফেরেশতাদের নিকট আসার ঘটনা তুলে ধরে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কুরআন তিলাওয়াত শুনতে ফেরেশতাদের নিকটে আসার বর্ণনা আছে।
- সূরা বাকারা তিলাওয়াতের বিশেষ ঘটনা এই হাদিসে এসেছে।
- সন্তানের নিরাপত্তা নিয়ে উসাইদ রাঃ সতর্ক ছিলেন।
- নবী صلى الله عليه وسلم সাহাবীর অভিজ্ঞতার সঠিক ব্যাখ্যা দিয়েছেন।
