৬৬/২২. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৫০৩০ - কুরআন মুখস্থ ও বিবাহের সহজতা

মুখস্থ কুরআন পাঠ করা।

বিবাহে সহজতা ও কুরআনের মর্যাদা: লোহার আংটির ঘটনা

সহীহ বুখারীহাদিস নম্বর ৫০৩০

قُتَيْبَةُ بْنُ سَعِيْدٍ حَدَّثَنَا يَعْقُوْبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِيْ حَازِمٍ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ أَنَّ امْرَأَةً جَاءَتْ رَسُوْلَ اللهِ ﷺ فَقَالَتْ يَا رَسُوْلَ اللهِ جِئْتُ لِأَهَبَ لَكَ نَفْسِيْ فَنَظَرَ إِلَيْهَا رَسُوْلُ اللهِ ﷺ فَصَعَّدَ النَّظَرَ إِلَيْهَا وَصَوَّبَهُ ثُمَّ طَأْطَأَ رَأْسَهُ فَلَمَّا رَأَتْ الْمَرْأَةُ أَنَّهُ لَمْ يَقْضِ فِيْهَا شَيْئًا جَلَسَتْ فَقَامَ رَجُلٌ مِنْ أَصْحَابِهِ فَقَالَ يَا رَسُوْلَ اللهِ إِنْ لَمْ يَكُنْ لَكَ بِهَا حَاجَةٌ فَزَوِّجْنِيْهَافَقَالَ هَلْ عِنْدَكَ مِنْ شَيْءٍ فَقَالَ لَا وَاللهِ يَا رَسُوْلَ اللهِ قَالَ اذْهَبْ إِلَى أَهْلِكَ فَانْظُرْ هَلْ تَجِدُ شَيْئًا فَذَهَبَ ثُمَّ رَجَعَ فَقَالَ لَا وَاللهِ يَا رَسُوْلَ اللهِ مَا وَجَدْتُ شَيْئًا قَالَ انْظُرْ وَلَوْ خَاتَمًا مِنْ حَدِيْدٍ فَذَهَبَ ثُمَّ رَجَعَ فَقَالَ لَا وَاللهِ يَا رَسُوْلَ اللهِ وَلَا خَاتَمًا مِنْ حَدِيْدٍ وَلَكِنْ هَذَا إِزَارِيْ قَالَ سَهْلٌ مَا لَهُ رِدَاءٌ فَلَهَا نِصْفُهُ فَقَالَ رَسُوْلُ اللهِ ﷺ مَا تَصْنَعُ بِإِزَارِكَ إِنْ لَبِسْتَهُ لَمْ يَكُنْ عَلَيْهَا مِنْهُ شَيْءٌ وَإِنْ لَبِسَتْهُ لَمْ يَكُنْ عَلَيْكَ شَيْءٌ فَجَلَسَ الرَّجُلُ حَتَّى طَالَ مَجْلِسُهُ ثُمَّ قَامَ فَرَآهُ رَسُوْلُ اللهِ ﷺ مُوَلِّيًا فَأَمَرَ بِهِ فَدُعِيَ فَلَمَّا جَاءَ قَالَ مَاذَا مَعَكَ مِنَ الْقُرْآنِ قَالَ مَعِيْ سُوْرَةُ كَذَا وَسُوْرَةُ كَذَا وَسُوْرَةُ كَذَا عَدَّهَا قَالَ أَتَقْرَؤُهُنَّ عَنْ ظَهْرِ قَلْبِكَ قَالَ نَعَمْ قَالَ اذْهَبْ فَقَدْ مَلَّكْتُكَهَا بِمَا مَعَكَ مِنَ الْقُرْآنِ.

সাহল ইবনু সা'দ (রাঃ) হতে বর্ণিতঃ

একদা এক মহিলা রাসূলুল্লাহ্‌ (ﷺ)- এর কাছে এসে বলল, হে আল্লাহ্‌র রাসূল! আমি আমার জীবনকে আপনার জন্য দান করতে এসেছি। এরপর নবী (ﷺ) তার দিকে তাকিয়ে তার আপাদমস্তক লক্ষ্য করে মাথা নিচু করলেন। মহিলাটি যখন দেখল যে নবী (ﷺ) কোন ফয়সালা দিচ্ছেন না তখন সে বসে পড়ল। এমন সময় রাসূল (ﷺ)- এর সাহাবীদের একজন বলল, যদি আপনার কোন প্রয়োজন না থাকে, তবে ঐ মহিলাটির সঙ্গে আমার শাদী দিয়ে দিন। তিনি বললেন, তোমার কাছে কি কিছু আছে? সে বলল, হে আল্লাহ্‌র রাসূল! আল্লাহ্‌র কসম কিছুই নেই। তিনি বললেন, তুমি তোমার পরিজনের কাছে ফিরে যাও এবং দেখ কিছু পাও কি-না!এরপর লোকটি চলে গেল এবং ফিরে এসে বলল, আল্লাহ্‌র কসম, হে আল্লাহ্‌র রাসূল! আমি কিছুই পেলাম না। নবী (ﷺ) বললেন, দেখ একটি লোহার আংটি হলেও! তারপর সে চলে গেল এবং ফিরে এসে বলল, আল্লাহ্‌র কসম, একটি লোহার আংটিও পেলাম না; কিন্তু এই যে আমার তহবন্দ আছে। সাহ্‌ল (রাঃ) বলেন, তার কোন চাদর ছিল না। অথচ লোকটি বলল, আমার তহবন্দের অর্ধেক দিতে পারি। এ কথা শুনে রাসূল (ﷺ) বললেন, এ তহবন্দ দিয়ে কী হবে? যদি তুমি পরিধান কর, তাহলে মহিলাটির কোন আবরণ থাকবে না। আর যদি সে পরিধান করে, তোমার কোন আবরণ থাকবে না।লোকটি বসে পড়লো, অনেকক্ষণ সে বসে থাকল। এরপর সে উঠে দাঁড়াল। রাসূল (ﷺ) তাকে ফিরে যেতে দেখে তাকে ডেকে আনলেন। যখন সে ফিরে আসল, নবী (ﷺ) তাকে জিজ্ঞেস করলেনঃ তোমার কোরআনের কতটুকু মুখস্থ আছে? সে উত্তরে বলল, অমুক অমুক সূরা মুখস্থ আছে। সে এমনিভাবে একে একে উল্লেখ করতে থাকল। তখন নবী (ﷺ) তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি এ সকল সূরা মুখস্থ তিলাওয়াত করতে পার? সে উত্তর করল, হাঁ! তখন নবী (ﷺ) বললেন, যাও তুমি যে পরিমাণ কোরআন মুখস্থ রেখেছ, তার বিনিময়ে এ মহিলাটির তোমার সঙ্গে বিবাহ দিলাম।

সহীহ বুখারী হাদিস ৫০৩০-এর সারসংক্ষেপ

এই হাদিসে একই ঘটনার বিস্তারিত বর্ণনা এসেছে। এক মহিলা নবী صلى الله عليه وسلم-এর কাছে নিজেকে দান করার কথা বলেন। নবী صلى الله عليه وسلم কোনো ফয়সালা না দিলে তিনি বসে থাকেন। এক সাহাবী তাকে বিবাহ করার ইচ্ছা প্রকাশ করেন। নবী صلى الله عليه وسلم তাঁর কাছে কিছু আছে কি না জানতে চান। তিনি কিছুই পান না, এমনকি লোহার আংটিও নয়। নিজের তহবন্দের অর্ধেক দিতে চাইলে নবী صلى الله عليه وسلم বুঝিয়ে দেন, এতে কারও পোশাকের প্রয়োজন পূরণ হবে না। এরপর লোকটির কুরআন মুখস্থ আছে কি না জিজ্ঞেস করা হয়। সে কয়েকটি সূরা মুখস্থ বলতে পারে। তখন সেই মুখস্থ কুরআনের ভিত্তিতে বিবাহ সম্পন্ন করা হয়। এই হাদিস কুরআনের মর্যাদা, বাস্তবতা বিবেচনা এবং বিবাহে অযথা কষ্ট না দেওয়ার দিকটি দেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • বিবাহের বিষয়ে বাস্তব সামর্থ্য বিবেচনা করা দরকার।
  • কুরআন মুখস্থ থাকা মূল্যবান জ্ঞান হিসেবে বিবেচিত হয়েছে।
  • নবী صلى الله عليه وسلم তাড়াহুড়া না করে লোকটির অবস্থা যাচাই করেছেন।
  • অন্যের প্রয়োজন ও পোশাকের বাস্তবতা বিবেচনার শিক্ষা পাওয়া যায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন