৬৭/৪৫. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৫১৪১ - কুরআন শিক্ষার বিনিময়ে বিয়ে

যদি কোন বিয়ে প্রার্থী পুরুষ অভিভাবককে বলে, অমুক মেয়েকে আমার কাছে বিয়ে দিন এবং মেয়ের অভিভাবক বলে, তাকে এত মোহরের বিনিময়ে তোমার সঙ্গে বিয়ে দিলাম, তাহলে এই বিয়ে বৈধ হবে যদিও সে জিজ্ঞেস না করে, তুমি কি রাজি আছ? তুমি কি কবুল করেছ?

বিয়েতে মাহর: লোহার আংটি না থাকলে কুরআন জ্ঞানের মূল্য

সহীহ বুখারীহাদিস নম্বর ৫১৪১

أَبُو النُّعْمَانِ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ أَبِي حَازِمٍ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ أَنَّ امْرَأَةً أَتَتْ النَّبِيَّ ﷺ فَعَرَضَتْ عَلَيْهِ نَفْسَهَا فَقَالَ مَا لِي الْيَوْمَ فِي النِّسَاءِ مِنْ حَاجَةٍ فَقَالَ رَجُلٌ يَا رَسُوْلَ اللهِ زَوِّجْنِيهَا قَالَ مَا عِنْدَكَ قَالَ مَا عِنْدِي شَيْءٌ قَالَ أَعْطِهَا وَلَوْ خَاتَمًا مِنْ حَدِيدٍ قَالَ مَا عِنْدِي شَيْءٌ قَالَ فَمَا عِنْدَكَ مِنَ الْقُرْآنِ قَالَ كَذَا وَكَذَا قَالَ فَقَدْ مَلَّكْتُكَهَا بِمَا مَعَكَ مِنَ الْقُرْآنِ.

সাহল ইবনু সা'দ (রাঃ) হতে বর্ণিতঃ

এক মহিলা নবী (ﷺ) – এর কাছে এলো এবং বিয়ের জন্য নিজেকে তাঁর কাছে পেশ করল। তিনি বললেন, এখন আমার কোন মহিলার প্রয়োজন নেই। এরপর উপস্থিত একজন লোক বলল, হে আল্লাহ্‌র রাসূল! তাকে আমার সঙ্গে বিয়ে দিন। নবী (ﷺ) তাকে জিজ্ঞেস করলেন, তোমার কী আছে? লোকটি বলল আমার কিছু নেই। নবী (ﷺ) বললেন, তাকে একটি লোহার আংটি হলেও দাও। লোকটি বলল, আমার কাছে কিছুই নেই। নবী (ﷺ) বললেন, তোমার কাছে কী পরিমাণ কোরআন আছে? লোকটি বলল, এই এই পরিমাণ। নবী (ﷺ) বললেন, তুমি কোরআনের যা জান, তার বিনিময়ে এই মহিলাকে তোমার মালিকানায় দিয়ে দিলাম।

সহীহ বুখারী হাদিস ৫১৪১-এর সারসংক্ষেপ

এই হাদিসে একজন নারী নবী (صلى الله عليه وسلم)-এর কাছে বিয়ের জন্য নিজেকে পেশ করেন। নবী (صلى الله عليه وسلم) জানান, সে সময় তাঁর কোনো প্রয়োজন নেই। এরপর একজন সাহাবি তাকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন। নবী (صلى الله عليه وسلم) প্রথমে তার সামর্থ্য জানতে চান। লোকটি জানায়, তার কাছে কিছু নেই। তখন নবী (صلى الله عليه وسلم) বলেন, একটি লোহার আংটি হলেও দিতে। সেটিও না পেলে তিনি জানতে চান, তার কতটুকু কুরআন জানা আছে। লোকটি নিজের জানা কুরআনের কথা বললে নবী (صلى الله عليه وسلم) সেই জ্ঞানের ভিত্তিতে বিয়ের ব্যবস্থা করেন। হাদিসটি বিয়েতে মাহরের গুরুত্ব, সহজতা এবং কুরআন শেখা-জানার মর্যাদা সুন্দরভাবে সামনে আনে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • বিয়েতে মাহরকে গুরুত্ব দিয়ে দেখা হয়েছে।
  • সামর্থ্য কম হলেও বিয়ের পথ সহজ করা যায়।
  • কুরআনের জ্ঞান মানুষের জন্য সম্মানের বিষয়।
  • বিয়ের ক্ষেত্রে অযথা কঠিনতা না করে বাস্তব অবস্থা বিবেচনা করা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন