৬৭/৭৬. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৫১৮০ - বিয়ে-শাদি
বরযাত্রীদের সঙ্গে মহিলা ও শিশুদের গমন।
সহীহ বুখারী : ৫১৮০
সহীহ বুখারীহাদিস নম্বর ৫১৮০
عَبْدُ الرَّحْمٰنِ بْنُ الْمُبَارَكِ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ صُهَيْبٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ أَبْصَرَ النَّبِيُّ ﷺ نِسَاءً وَصِبْيَانًا مُقْبِلِينَ مِنْ عُرْسٍ فَقَامَ مُمْتَنًّا فَقَالَ اللَّهُمَّ أَنْتُمْ مِنْ أَحَبِّ النَّاسِ إِلَيَّ.
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
একদা নবী (ﷺ) কিছু সংখ্যক মহিলা এবং শিশুকে বিয়ের অনুষ্ঠান শেষে ফিরতে দেখলেন। তিনি আনন্দে দাঁড়িয়ে গেলেন এবং বললেন, আমি আল্লাহ্র নামে বলছি, তোমরা সকল মানুষের চেয়ে আমার কাছে প্রিয়।
