৯/২. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৫২৩ - ঈমান, সালাত ও যাকাতের মৌলিক শিক্ষা
আল্লাহ তা‘আলার বাণী: “তোমরা আল্লাহ অভিমুখী হও এবং তাঁকে ভয় কর আর সালাত প্রতিষ্ঠা কর, এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না” (সূরা আর-রূম ৩০/৩১)
ঈমানের শিক্ষা: সালাত, যাকাত ও আনুগত্যের সহজ নির্দেশনা
সহীহ বুখারী : ৫২৩
সহীহ বুখারীহাদিস নম্বর ৫২৩
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا عَبَّادٌ ـ هُوَ ابْنُ عَبَّادٍ ـ عَنْ أَبِي جَمْرَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَدِمَ وَفْدُ عَبْدِ الْقَيْسِ عَلَى رَسُولِ اللَّهِ ﷺ فَقَالُوا إِنَّا مِنْ هَذَا الْحَىِّ مِنْ رَبِيعَةَ، وَلَسْنَا نَصِلُ إِلَيْكَ إِلاَّ فِي الشَّهْرِ الْحَرَامِ، فَمُرْنَا بِشَىْءٍ نَأْخُذْهُ عَنْكَ، وَنَدْعُو إِلَيْهِ مَنْ وَرَاءَنَا.فَقَالَ " آمُرُكُمْ بِأَرْبَعٍ، وَأَنْهَاكُمْ عَنْ أَرْبَعٍ الإِيمَانِ بِاللَّهِ ـ ثُمَّ فَسَّرَهَا لَهُمْ شَهَادَةُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَأَنِّي رَسُولُ اللَّهِ، وَإِقَامُ الصَّلاَةِ، وَإِيتَاءُ الزَّكَاةِ، وَأَنْ تُؤَدُّوا إِلَىَّ خُمُسَ مَا غَنِمْتُمْ، وَأَنْهَى عَنِ الدُّبَّاءِ وَالْحَنْتَمِ وَالْمُقَيَّرِ وَالنَّقِيرِ
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
একবার আবদুল কায়স গোত্রের একটি প্রতিনিধি দল আল্লাহ্র রাসূল (ﷺ) -এঁর দরবারে এসে বললো, আপনার ও আমাদের মাঝে সে ‘রাবীআ’ গোত্র থাকায় শাহ্রে হারাম (নিষিদ্ধ মাসসমূহ) ছাড়া অন্য কোন সময় আমরা আপনার নিকট আসতে পারিনা। কাজেই আপনি আমাদের এমন কিছু নির্দেশ দিন যা আমরা নিজেরাও গ্রহণ করবো এবং আমাদের যারা পিছনে রয়ে গেছে তাদের প্রতিও আহ্বান জানাবো।আল্লাহ্র রাসূল (ﷺ) বললেনঃ আমি তোমাদের চারটি বিষয়ে নির্দেশ দিচ্ছি, আর চারটি বিষয় হতে তোমাদের নিষেধ করছি। নির্দেশিত বিষয়ের মাঝে একটি হল ‘ঈমান বিল্লাহ’ (আল্লাহ্র প্রতি বিশ্বাস স্থাপন করা)। অতঃপর তিনি তাদেরকে ব্যাখ্যা করে বুঝালেন যে, ‘ঈমান বিল্লাহর’ অর্থ হলো, এ কথার সাক্ষ্য দেয়া যে, সত্যিকার অর্থে আল্লাহ্ ব্যতীত প্রকৃত কোন ইলাহ নেই আর আমি আল্লাহ্র রাসূল; সালাত কায়েম করা, যাকাত দেয়া, আর গনীমতের মালের এক পঞ্চমাংশ দান করা। আর তোমাদেরকে নিষেধ করছি কদুর পাত্র, সবুজ রঙের মাটির পাত্র, বিশেষ ধরনের তৈলাক্ত পাত্র ও গাছের গুড়ি খোদাই করে তৈরি পাত্র ব্যবহার করতে।
সহীহ বুখারী হাদিস ৫২৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে আব্দুল কায়স গোত্রের প্রতিনিধি দলের ঘটনা এসেছে। তারা রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে এসে এমন নির্দেশনা চাইলেন, যা নিজেরা গ্রহণ করবেন এবং পেছনে থাকা লোকদেরও জানাবেন। নবী (صلى الله عليه وسلم) তাঁদের চারটি বিষয়ের নির্দেশ দেন এবং চারটি বিষয় থেকে নিষেধ করেন। নির্দেশের মধ্যে ছিল ঈমান বিল্লাহ। তিনি সেটি ব্যাখ্যা করে বলেন, আল্লাহ ছাড়া সত্যিকার ইলাহ নেই এবং তিনি আল্লাহর রসূল—এ কথা সাক্ষ্য দেওয়া। এরপর সালাত কায়েম করা, যাকাত দেওয়া এবং গনীমতের এক পঞ্চমাংশ প্রদান করার কথা বলা হয়। নিষেধ করা হয় কিছু নির্দিষ্ট পাত্র ব্যবহারে। এই হাদিসে ঈমান, সালাত ও যাকাতকে সহজভাবে শেখানো হয়েছে, যেন মানুষ নিজে মানে এবং অন্যদেরও ডাকে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ঈমান শুধু মুখের কথা নয়; এর সঙ্গে আমলও জড়িত।
- সালাত কায়েম করা ও যাকাত দেওয়া ইসলামের গুরুত্বপূর্ণ কাজ।
- শেখা জ্ঞান অন্যদের কাছে পৌঁছে দেওয়া ভালো কাজ।
- নবী (صلى الله عليه وسلم)-এর নির্দেশ মানা ঈমানের অংশ।
