৬৭/১২২. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৫২৪৫ - নবদম্পতি, সফরফেরা ও দাম্পত্য শিষ্টাচার
সন্তান কামনা করা।
দাম্পত্য আদব ও সফর থেকে ঘরে ফেরার শিক্ষা: জাবির (রাঃ)-এর ঘটনা
সহীহ বুখারী : ৫২৪৫
সহীহ বুখারীহাদিস নম্বর ৫২৪৫
مُسَدَّدٌ عَنْ هُشَيْمٍ عَنْ سَيَّارٍ عَنْ الشَّعْبِيِّ عَنْ جَابِرٍ قَالَ كُنْتُ مَعَ رَسُوْلِ اللهِ ﷺ فِي غَزْوَةٍ فَلَمَّا قَفَلْنَا تَعَجَّلْتُ عَلٰى بَعِيرٍ قَطُوفٍ فَلَحِقَنِي رَاكِبٌ مِنْ خَلْفِي فَالْتَفَتُّ فَإِذَا أَنَا بِرَسُوْلِ اللهِ ﷺ قَالَ مَا يُعْجِلُكَ قُلْتُ إِنِّي حَدِيثُ عَهْدٍ بِعُرْسٍ قَالَ فَبِكْرًا تَزَوَّجْتَ أَمْ ثَيِّبًا قُلْتُ بَلْ ثَيِّبًا قَالَ فَهَلاَّ جَارِيَةً تُلاَعِبُهَا وَتُلاَعِبُكَ قَالَ فَلَمَّا قَدِمْنَا ذَهَبْنَا لِنَدْخُلَ فَقَالَ أَمْهِلُوا حَتّٰى تَدْخُلُوا لَيْلاً أَيْ عِشَاءً لِكَيْ تَمْتَشِطَ الشَّعِثَةُ وَتَسْتَحِدَّ الْمُغِيبَةُ قَالَ وَحَدَّثَنِي الثِّقَةُ أَنَّه“ قَالَ فِي هٰذَا الْحَدِيثِ الْكَيْسَ الْكَيْسَ يَا جَابِرُ يَعْنِي الْوَلَدَ.
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
কোন এক যুদ্ধে আমি রাসূল (ﷺ) - এর সঙ্গে ছিলাম। যখন আমরা ফিরে আসছিলাম, আমি আমার ধীর গতিসম্পন্ন উটকে দ্রুত হাঁকালাম। তখন আমার পিছনে একজন আরোহী এসে মিলিত হলেন। তাকিয়ে দেখলাম যে, তিনি রাসূল (ﷺ)। তিনি বললেন, তোমার এ ব্যস্ততা কেন? আমি বললাম, আমি সদ্য বিয়ে করেছি। তিনি বললেন, কুমারী, না পূর্ব-বিবাহিতা বিয়ে করেছ? আমি বললাম, পূর্ব বিবাহিতা। তিনি বললেন, কুমারী করলে না কেন? তুমি তার সঙ্গে আমোদ-প্রমোদ করতে, আর সেও তোমার সঙ্গে আমোদ-প্রমোদ করত।(রাবী) বলেন, আমরা মদীনায় পৌঁছে নিজ নিজ বাড়িতে প্রবেশ করতে চাইলাম। রাসূল (ﷺ) বললেন, তোমরা অপেক্ষা কর - পরে রাতে অর্থাৎ এশা নাগাদ ঘরে যাবে, যাতে নারী তার অবিন্যস্ত চুল আঁচড়ে নিতে পারে এবং প্রবাসী স্বামীর স্ত্রী ক্ষুর ব্যবহার করতে পারে। (রাবী) বলেন, আমাকে নির্ভরযোগ্য ব্যক্তি বলেছেন, রাসূল (ﷺ) এ হাদীসে এও বলেছেন যে, হে জাবির। বুদ্ধিমত্তার পরিচয় দাও, বুদ্ধিমত্তার পরিচয় দাও। অর্থাৎ সন্তান কামনা কর।
[১] আল্লাহ্র একজন সচেতন বান্দাহ সর্বক্ষণ সওয়াব হাসিল করতে থাকে। সালাত, সাওম, হজ্জ ও যাকাতের মাধ্যমেই সে শুধু নেকী হাসিল করে না, সে তার চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া, ব্যবসা বাণিজ্য এমনকি দৈনন্দিনের মলমূত্র ত্যাগের মাধ্যমেও নেকী হাসিল করতে থাকে। স্বীয় স্ত্রীর সঙ্গে মেলামেশা, হাসি তামাশা ও তার মুখে খাবার তুলে দিয়ে একই সাথে সে অপার আনন্দ ও সওয়াব হাসিল করতে থাকে। কেবল শর্ত হল এসব জায়িয কাজগুলো আল্লাহর সন্তুষ্টি লাভের নিয়তে তাঁরই শেখানো পদ্ধতিতে করতে হবে। আল্লাহর কথা ভুলে গিয়ে একজন কাফিরের মত কিংবা জন্তু-জানোয়ারের মত এসব কাজ করলে তাতে কোন সওয়াব পাওয়া যাবে না।
সহীহ বুখারী হাদিস ৫২৪৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে জাবির (রাঃ)-এর সঙ্গে নবী (صلى الله عليه وسلم)-এর কথোপকথন এসেছে। তিনি সদ্য বিবাহিত ছিলেন, তাই ঘরে ফেরার তাড়াহুড়া করছিলেন। নবী (صلى الله عليه وسلم) তাঁর বিবাহ সম্পর্কে জিজ্ঞেস করেন এবং দাম্পত্য জীবনের আনন্দময় দিকের কথা বলেন। পরে মদীনায় পৌঁছে ঘরে প্রবেশ করতে চাইলে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) অপেক্ষা করতে বলেন, যেন এলোকেশী নারী চুল আঁচড়াতে পারে এবং প্রবাসী স্বামীর স্ত্রী নিজেকে প্রস্তুত করতে পারে। এই শিক্ষা খুব কোমল ও বাস্তব। এখানে স্ত্রীকে অপ্রস্তুত অবস্থায় পাওয়ার চেয়ে তাকে সময় দেওয়ার নির্দেশ আছে। দাম্পত্য জীবনে সৌন্দর্য, প্রস্তুতি, সন্তান কামনা এবং স্বামী-স্ত্রীর স্বাভাবিক আনন্দকে স্বীকৃতি দেওয়া হয়েছে। হাদিসটি দেখায়, ইসলামের দাম্পত্য আদব শুধু বিধান নয়, বরং অনুভূতি ও সম্মানের কথাও শেখায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নবদম্পতির স্বাভাবিক ভালোবাসা ও আনন্দকে ইসলাম গুরুত্ব দেয়।
- সফর শেষে ঘরে ঢোকার আগে পরিবারের প্রস্তুতির সময় দেওয়া উচিত।
- স্ত্রীর সাজগোজ ও ব্যক্তিগত প্রস্তুতিকে সম্মান করা দাম্পত্য আদবের অংশ।
- সন্তান কামনা দাম্পত্য জীবনের বৈধ ও স্বাভাবিক দিক হিসেবে এসেছে।
