৬৯/৬. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৫৩৬১ - শোবার আগে তাসবিহের আমল

স্বামীর গৃহে স্ত্রীর কাজকর্ম করা।

শোবার আগে তাসবিহ: খাদিমের চেয়ে কল্যাণকর আমল

সহীহ বুখারীহাদিস নম্বর ৫৩৬১

مُسَدَّدٌ حَدَّثَنَا يَحْيٰى عَنْ شُعْبَةَ قَالَ حَدَّثَنِي الْحَكَمُ عَنْ ابْنِ أَبِي لَيْلٰى حَدَّثَنَا عَلِيٌّ أَنَّ فَاطِمَةَ عَلَيْهِمَا السَّلاَم أَتَتْ النَّبِيَّ ﷺ تَشْكُو إِلَيْهِ مَا تَلْقٰى فِي يَدِهَا مِنَ الرَّحٰى وَبَلَغَهَا أَنَّه“ جَاءَه“ رَقِيقٌ فَلَمْ تُصَادِفْه“ فَذَكَرَتْ ذ‘لِكَ لِعَائِشَةَ فَلَمَّا جَاءَ أَخْبَرَتْه“ عَائِشَةُ قَالَ فَجَاءَنَا وَقَدْ أَخَذْنَا مَضَاجِعَنَا فَذَهَبْنَا نَقُومُ فَقَالَ عَلٰى مَكَانِكُمَا فَجَاءَ فَقَعَدَ بَيْنِي وَبَيْنَهَا حَتّٰى وَجَدْتُ بَرْدَ قَدَمَيْهِ عَلٰى بَطْنِي فَقَالَ أَلاَ أَدُلُّكُمَا عَلٰى خَيْرٍ مِمَّا سَأَلْتُمَا إِذَا أَخَذْتُمَا مَضَاجِعَكُمَا أَوْ أَوَيْتُمَا إِلٰى فِرَاشِكُمَا فَسَبِّحَا ثَلاَثًا وَثَلاَثِينَ وَاحْمَدَا ثَلاَثًا وَثَلاَثِينَ وَكَبِّرَا أَرْبَعًا وَثَلاَثِينَ فَهُوَ خَيْرٌ لَكُمَا مِنْ خَادِمٍ.

আলী (রাঃ) হতে বর্ণিতঃ

একদা ফাতিমা (রাঃ) যাঁতা ব্যবহারে তাঁর হাতে যে কষ্ট পেতেন তার অভিযোগ নিয়ে নবী (ﷺ) এর কাছে আসলেন। তাঁর কাছে নবী (ﷺ)-এর নিকট দাস আসার খবর পৌঁছে ছিল। কিন্তু তিনি নবী (ﷺ)-কে পেলেন না। তিনি তাঁর অভিযোগ ‘আয়িশার কাছে বললেন। নবী (ﷺ) ঘরে আসলে ‘আয়িশা (রাঃ) তাঁকে জানালেন। ‘আলী (রাঃ) বলেনঃ রাতে আমরা যখন শুয়ে পড়েছিলাম, তখন তিনি আমাদের কাছে আসলেন। আমরা উঠতে চাইলাম, কিন্তু তিনি বললেনঃ তোমরা উভয়ে নিজ স্থানে থাক। তিনি এসে আমার ও ফাতিমার মাঝখানে বসলেন। এমনকি আমি আমার পেটে তাঁর দুপায়ের শীতলতা উপলব্ধি করলাম।তারপর তিনি বললেনঃ তোমরা যা চেয়েছ তার চেয়ে কল্যাণকর বিষয় সম্পর্কে তোমাদের কি জানাবো না? তোমরা যখন তোমাদের শয্যাস্থানে যাবে, অথবা বললেনঃ তোমরা যখন তোমাদের বিছানায় যাবে, তখন তেত্রিশবার ‘সুবহানাল্লাহ’, তেত্রিশবার ‘আলহামদুলিল্লাহ’ এবং চৌত্রিশবার ‘আল্লাহু আকবার’ বলবে। এটা খাদিম অপেক্ষা তোমাদের জন্য অধিক কল্যাণকর।

[৩২] আল্লাহ তা‘আলা সকল শক্তি ও ক্ষমতার উৎস। তিনিই মানুষকে জ্ঞান, বুদ্ধি, শক্তি, ক্ষমতা, সাহস, ধৈর্য সব কিছু দান করেন। একজন মানুষ আল্লাহর কাছে কাজের শক্তি ও ক্ষমতা চাইলে তিনি তা দান করবেন। মানুষ আল্লাহ্‌র নিকট হতে শক্তি ও ক্ষমতা প্রার্থনার মাধ্যমে চাকর বাকর রাখার প্রয়োজনীয়তা থেকে নিজেকে মুক্ত রাখতে পারে।

সহীহ বুখারী হাদিস ৫৩৬১-এর সারসংক্ষেপ

এই হাদিসে ফাতিমা (আঃ)-এর কষ্টের কথা এসেছে। যাঁতা ব্যবহারে তাঁর হাতে কষ্ট হচ্ছিল, তাই তিনি খাদিম চাইতে নবী (صلى الله عليه وسلم)-এর কাছে যেতে চেয়েছিলেন। পরে নবী (صلى الله عليه وسلم) আলি (রাঃ) ও ফাতিমা (আঃ)-এর কাছে এসে তাঁদের এমন একটি আমল শেখালেন, যা তাঁদের চাওয়া জিনিসের চেয়ে কল্যাণকর। তিনি বললেন, বিছানায় গেলে তেত্রিশবার ‘সুবহানাল্লাহ’, তেত্রিশবার ‘আলহামদুলিল্লাহ’ এবং চৌত্রিশবার ‘আল্লাহু আকবার’ বলতে। এই হাদিসের মূল বিষয় হলো শোবার আগে তাসবিহ ও যিকির। এখানে ধৈর্য, আল্লাহর স্মরণ এবং ঘুমের আগে আমলের শিক্ষা আছে। হাদিসে এটিকে খাদিমের চেয়ে কল্যাণকর বলা হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কষ্টের সময়ে আল্লাহর যিকির মানুষের জন্য কল্যাণের পথ হতে পারে।
  • শোবার আগে তাসবিহ, তাহমিদ ও তাকবির পড়ার শিক্ষা এই হাদিসে আছে।
  • নবী (صلى الله عليه وسلم) পরিবারের মানুষদেরও সহজ আমল শেখাতেন।
  • চাওয়া বস্তু না পেলেও কল্যাণকর বিকল্প আমল গ্রহণ করা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন