৭০/৬. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৫৩৮২ - একশ ত্রিশ জনের খাবারে বরকত

পরিতৃপ্ত হওয়া পর্যন্ত আহার করা।

একশ ত্রিশ জনের খাবারে বরকত: ভাগাভাগি ও তৃপ্তির শিক্ষা

সহীহ বুখারীহাদিস নম্বর ৫৩৮২

مُوسٰى حَدَّثَنَا مُعْتَمِرٌ عَنْ أَبِيهِ قَالَ وَحَدَّثَ أَبُو عُثْمَانَ أَيْضًا عَنْ عَبْدِ الرَّحْمٰنِ بْنِ أَبِي بَكْرٍ قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ ﷺ ثَلاَثِينَ وَمِائَةً فَقَالَ النَّبِيُّ ﷺ هَلْ مَعَ أَحَدٍ مِنْكُمْ طَعَامٌ فَإِذَا مَعَ رَجُلٍ صَاعٌ مِنْ طَعَامٍ أَوْ نَحْوُه“ فَعُجِنَ ثُمَّ جَاءَ رَجُلٌ مُشْرِكٌ مُشْعَانٌّ طَوِيلٌ بِغَنَمٍ يَسُوقُهَا فَقَالَ النَّبِيُّ ﷺ أَبَيْعٌ أَمْ عَطِيَّةٌ أَوْ قَالَ هِبَةٌ قَالَ لاَ بَلْ بَيْعٌ قَالَ فَاشْتَر‘ى مِنْه“ شَاةً فَصُنِعَتْ فَأَمَرَ نَبِيُّ اللهِ ﷺ بِسَوَادِ الْبَطْنِ يُشْو‘ى وَايْمُ اللهِ مَا مِنَ الثَّلاَثِينَ وَمِائَةٍ إِلاَّ قَدْ حَزَّ لَه“ حُزَّةً مِنْ سَوَادِ بَطْنِهَا إِنْ كَانَ شَاهِدًا أَعْطَاهَا إِيَّاه“ وَإِنْ كَانَ غَائِبًا خَبَأَهَا لَه“ ثُمَّ جَعَلَ فِيهَا قَصْعَتَيْنِ فَأَكَلْنَا أَجْمَعُونَ وَشَبِعْنَا وَفَضَلَ فِي الْقَصْعَتَيْنِ فَحَمَلْتُه“ عَلَى الْبَعِيرِ أَوْ كَمَا قَالَ.

‘আবদুর রহমান ইবনু আবূ বকর (রাঃ) হতে বর্ণিতঃ

একবার আমরা একশ’ ত্রিশ জন লোক নবী (ﷺ)-এর সঙ্গে ছিলাম। নবী (ﷺ) বললেনঃ তোমাদের কারো কাছে কিছু খাবার আছে কি? দেখা গেল, জনৈক ব্যক্তির কাছে প্রায় এক সা’ পরিমাণ খাবার আছে। এগুলো গুলিয়ে খামির করা হলো। তারপর দীর্ঘ দেহী, দীর্ঘ কেশী এক মুশরিক ব্যক্তি একটা বক্‌রী হাঁকিয়ে নিয়ে আসল। নবী (ﷺ) বললেনঃ এটা কি বিক্রির জন্য, না উপঢৌকন অথবা তিনি বললেনঃ দানের জন্য? লোকটি বললোঃ না, আমি বরং বিক্রি করব। তিনি তার নিকট হতে সেটি কিনে নিলেন। পরে সেটি যব্‌হ করে বানানো হল। নবী (ﷺ) কলিজা ইত্যাদি ভুনা করার আদেশ দিলেন।আল্লাহর শপথ! তিনি একশ’ ত্রিশজনের প্রত্যেককেই এক টুকরা করে কলিজা ইত্যাদি দিলেন। যারা হাজির ছিল তাঁদের তো দিলেনই। আর যারা অনুপস্থিত ছিল তাঁদের জন্যও তিনি টুকরাগুলো উঠিয়ে রাখলেন। তারপর খাবারগুলো দু’টো পাত্রে রাখলেন। আমরা সকলে তৃপ্তিসহ আহার করলাম। এরপরও দু’ পাত্রে খাবার অবশিষ্ট থাকল। আমি তা উটের পিঠে তুলে নিলাম। কিংবা রাবী যা বলেছেন।

সহীহ বুখারী হাদিস ৫৩৮২-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় সাহাবিরা একশ ত্রিশ জন নবী (صلى الله عليه وسلم)-এর সঙ্গে ছিলেন। তিনি জানতে চাইলেন, কারো কাছে খাবার আছে কি না। একজনের কাছে প্রায় এক সা’ খাবার ছিল, তা খামির করা হলো। এরপর এক মুশরিক ব্যক্তি বকরী নিয়ে এলে নবী (صلى الله عليه وسلم) পরিষ্কারভাবে জিজ্ঞেস করলেন, এটি বিক্রির জন্য নাকি উপহার। লোকটি বিক্রি বললে তিনি তা কিনে নিলেন। পরে তা রান্না করা হলো। তিনি প্রত্যেক উপস্থিত ব্যক্তিকে অংশ দিলেন, আর অনুপস্থিতদের জন্যও অংশ রেখে দিলেন। সবাই তৃপ্ত হয়ে খেলেন, এরপরও খাবার বাকি ছিল। এই হাদিসে খাবারে বরকত, ন্যায্য বণ্টন এবং অনুপস্থিত মানুষের কথাও মনে রাখার শিক্ষা আছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কোনো জিনিস নেওয়ার আগে তা বিক্রি না উপহার—এ কথা পরিষ্কার করে নেওয়া ভালো।
  • খাবার বণ্টনে উপস্থিত ও অনুপস্থিত সবার অধিকার বিবেচনা করা সুন্দর আচরণ।
  • অল্প খাবারও আল্লাহর ইচ্ছায় অনেকের জন্য যথেষ্ট হতে পারে।
  • দলীয় অবস্থায় শৃঙ্খলা ও ন্যায়ভিত্তিক ভাগাভাগি গুরুত্বপূর্ণ।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন