৭২/২৯. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৫৫৩০ - যবেহ ও শিকার করা
গোশতভোজী যাবতীয় হিংস্র জন্তু খাওয়া প্রসঙ্গে।
সহীহ বুখারী : ৫৫৩০
সহীহ বুখারীহাদিস নম্বর ৫৫৩০
عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلاَنِيِّ عَنْ أَبِي ثَعْلَبَةَ أَنَّ رَسُوْلَ اللهِ ﷺ نَهٰى عَنْ أَكْلِ كُلِّ ذِي نَابٍ مِنَ السِّبَاعِ تَابَعَه“ يُونُسُ وَمَعْمَرٌ وَابْنُ عُيَيْنَةَ وَالْمَاجِشُونُ عَنْ الزُّهْرِيِّ.
আবূ সা'লাবাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ্ (ﷺ) দাঁতওয়ালা যাবতীয় হিংস্র জন্তু খেতে নিষেধ করেছেন। যুহরী থেকে ইউনুস, মা’মার, ইবনু ‘উয়াইনা ও মাজিশূন এ রকমই বর্ণনা করেছেন।
