৭৩/১. অধ্যায়ঃ
কুরবানীর বিধান।
وَقَالَ ابْنُ عُمَرَ هِيَ سُنَّةٌ وَمَعْرُوفٌ.ইবন ‘উমার (রা.) বলেছেন: কুরবানী সুন্নাত এবং স্বীকৃত প্রথা।"
সহিহ বুখারী : ৫৫৪৬
সহিহ বুখারীহাদিস নম্বর ৫৫৪৬
مُسَدَّدٌ حَدَّثَنَا إِسْمَاعِيلُ عَنْ أَيُّوبَ عَنْ مُحَمَّدٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم مَنْ ذَبَحَ قَبْلَ الصَّلاَةِ فَإِنَّمَا ذَبَحَ لِنَفْسِه„ وَمَنْ ذَبَحَ بَعْدَ الصَّلاَةِ فَقَدْ تَمَّ نُسُكُه“ وَأَصَابَ سُنَّةَ الْمُسْلِمِينَ.
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি সালাত আদায়ের পূর্বে যবেহ করল সে নিজের জন্যই যবেহ করল। আর যে ব্যক্তি সালাত আদায়ের পরে যবেহ করল, তার কুরবানি পূর্ণ হল এবং সে মুসলিমদের নীতি গ্রহণ করল।
আধুনিক প্রকাশনী- ৫১৩৯, ইসলামিক ফাউন্ডেশন- ৫০৩৫
