৭৩/১২. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৫৫৬২ - কুরবানী
যে ব্যক্তি সালাত আদায়ের পূর্বে যবহ করে সে যেন পুনরায় যবহ করে।
সহীহ বুখারী : ৫৫৬২
সহীহ বুখারীহাদিস নম্বর ৫৫৬২
آدَمُ حَدَّثَنَا شُعْبَةُ حَدَّثَنَا الأَسْوَدُ بْنُ قَيْسٍ سَمِعْتُ جُنْدَبَ بْنَ سُفْيَانَ الْبَجَلِيَّ قَالَ شَهِدْتُ النَّبِيَّ ﷺ يَوْمَ النَّحْرِ فَقَالَ مَنْ ذَبَحَ قَبْلَ أَنْ يُصَلِّيَ فَلْيُعِدْ مَكَانَهَا أُخْر‘ى وَمَنْ لَمْ يَذْبَحْ فَلْيَذْبَحْ.
জুনদুব ইবনু সুফ্ইয়ান (রাঃ) হতে বর্ণিতঃ
আমি কুরবানীর দিন নবী (ﷺ)- এর নিকট হাজির ছিলাম। তিনি বললেনঃ যে ব্যক্তি সালাত আদায়ের আগে যবহ্ করেছে, সে যেন এর স্থলে আবার যবহ্ করে। আর যে ব্যক্তি যবহ্ করেনি, সে যেন যবহ্ করে নেয়।
