৭৩/১৫. অধ্যায়ঃ

যবহ করার জন্য কেউ হারামে কুরবানীর পশু পাঠিয়ে দিলে, তাঁর উপর ইহরামের বিধান থাকে না।

সহিহ বুখারীহাদিস নম্বর ৫৫৬৬

أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ أَخْبَرَنَا عَبْدُ اللهِ أَخْبَرَنَا إِسْمَاعِيلُ عَنْ الشَّعْبِيِّ عَنْ مَسْرُوقٍ أَنَّه“ أَتٰى عَائِشَةَ فَقَالَ لَهَا يَا أُمَّ الْمُؤْمِنِينَ إِنَّ رَجُلاً يَبْعَثُ بِالْهَدْيِ إِلَى الْكَعْبَةِ وَيَجْلِسُ فِي الْمِصْرِ فَيُوصِي أَنْ تُقَلَّدَ بَدَنَتُه“ فَلاَ يَزَالُ مِنْ ذَلِكِ الْيَوْمِ مُحْرِمًا حَتّٰى يَحِلَّ النَّاسُ قَالَ فَسَمِعْتُ تَصْفِيقَهَا مِنْ وَرَاءِ الْحِجَابِ فَقَالَتْ لَقَدْ كُنْتُ أَفْتِلُ قَلاَئِدَ هَدْيِ رَسُوْلِ اللهِ صلى الله عليه وسلم فَيَبْعَثُ هَدْيَه“ إِلَى الْكَعْبَةِ فَمَا يَحْرُمُ عَلَيْهِ مِمَّا حَلَّ لِلرِّجَالِ مِنْ أَهْلِه„ حَتّٰى يَرْجِعَ النَّاسُ.

মাসরূক (রহঃ) হতে বর্ণিতঃ

তিনি আয়েশা (রাঃ)-এর কাছে এসে তাঁকে জিজ্ঞেস করলেন: “হে উম্মুল মু’মিনীন! কোন ব্যক্তি যদি কাবার উদ্দেশ্যে হাদি (কুরবানির পশু) পাঠিয়ে দেয় এবং নিজে আপন শহরে অবস্থান করে নির্দেশ দেয় যে, তার হাদিকে যেন মালা পরিয়ে নেয়া হয়, তাহলে সেদিন থেকে লোকদের হালাল হওয়া পর্যন্ত কি সে ব্যক্তির ইহরামের অবস্থায় থাকতে হবে?”মাসরুক বলেন: তখন আমি পর্দার আড়াল থেকে তাঁর [আয়েশা (রাঃ)] হাতের উপর হাত মারার শব্দ শুনলাম। তিনি বললেন: “আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর হাদির (কুরবানির পশু) গলায় রশি পাকিয়ে পরিয়ে দিতাম। এরপর তিনি হাদিকে কাবার উদ্দেশ্যে প্রেরণ করতেন। তখন স্বামী-স্ত্রীর বৈধ কাজ, লোকেরা ফিরে আসা পর্যন্ত নবী (ﷺ)-এর উপর হারাম হত না।”

আধুনিক প্রকাশনী- ৫১৫৯, ইসলামিক ফাউন্ডেশন- ৫০৫৫

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন