৭৪/৮. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৫৫৯৩ - পানীয় দ্রব্যসমূহ
বিভিন্ন ধরনের বরতন ও পাত্র ব্যবহার নিষেধ করার পর নবী (ﷺ)-এর পক্ষ থেকে পুনঃ অনুমতি প্রদান।
সহীহ বুখারী : ৫৫৯৩
সহীহ বুখারীহাদিস নম্বর ৫৫৯৩
عَلِيُّ بْنُ عَبْدِ اللهِ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ سُلَيْمَانَ بْنِ أَبِي مُسْلِمٍ الأَحْوَلِ عَنْ مُجَاهِدٍ عَنْ أَبِي عِيَاضٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو قَالَ لَمَّا نَهٰى النَّبِيُّ ﷺ عَنْ الأَسْقِيَةِ قِيلَ لِلنَّبِيِّ ﷺ لَيْسَ كُلُّ النَّاسِ يَجِدُ سِقَاءً فَرَخَّصَ لَهُمْ فِي الْجَرِّ غَيْرِ الْمُزَفَّتِ.
‘আবদুল্লাহ ইবনু ‘আমর (রাঃ) হতে বর্ণিতঃ
যখন নবী (ﷺ) এক রকমের পাত্রের ব্যবহার নিষিদ্ধ করলেন, তখন নবী (ﷺ)-কে বলা হল, সব মানুষের নিকট তো মশ্ক মজুদ নেই। ফলে নবী (ﷺ) তাদের কলসির জন্য অনুমতি দেন, তবে আলকাতরার প্রলেপ দেয়া পাত্রের জন্য অনুমতি দেননি।
