৭৪/১০. অধ্যায়ঃ
বাযাক (অর্থাৎ আঙ্গুরের হালকা জাল দেয়া রস)-এর বর্ণনা।
وَمَنْ نَهَى عَنْ كُلِّ مُسْكِرٍ مِنَ الْأَشْرِبَةِ وَرَأَى عُمَرُ وَأَبُو عُبَيْدَةَ وَمُعَاذٌ شُرْبَ الطِّلَاءِ عَلَى الثُّلُثِ وَشَرِبَ الْبَرَاءُ وَأَبُو جُحَيْفَةَ عَلَى النِّصْفِ وَقَالَ ابْنُ عَبَّاسٍ اشْرَبِ الْعَصِيرَ مَا دَامَ طَرِيًّا وَقَالَ عُمَرُ وَجَدْتُ مِنْ عُبَيْدِ اللَّهِ رِيحَ شَرَابٍ وَأَنَا سَائِلٌ عَنْهُ فَإِنْ كَانَ يُسْكِرُ جَلَدْتُهُ.এবং যারা নেশা সৃষ্টিকারী সকল পানীয় নিষিদ্ধ বলেন তার বর্ণনা। ‘উমার, আবূ ‘উবাইদা ও মু‘আয (রা.) ‘তিলা’ অর্থাৎ আঙ্গুরের যে রসকে পাকিয়ে এক-তৃতীয়াংশ করা হয়েছে, তা পান করা জায়েয মনে করেন। বারা ও আবূ জুহাইফা (রা.) পাকিয়ে অর্ধেক থাকতে রস পান করেছেন। ইবন ‘আব্বাস (রা.) বলেছেন: আমি তাজা অবস্থার আঙ্গুরের রস পান করেছি। ‘উমার (রা.) বলেছেন: আমি উবাইদুল্লাহর মুখ হতে শরাবের গন্ধ পেয়েছি এবং তাকে এ ব্যাপারে জিজ্ঞেসও করেছি। যদি তা নেশার সৃষ্টি করত, তাহলে আমি বেত্রাঘাত করতাম।"
সহিহ বুখারী : ৫৫৯৮
সহিহ বুখারীহাদিস নম্বর ৫৫৯৮
مُحَمَّدُ بْنُ كَثِيرٍ أَخْبَرَنَا سُفْيَانُ عَنْ أَبِي الْجُوَيْرِيَةِ قَالَ سَأَلْتُ ابْنَ عَبَّاسٍ عَنِ الْبَاذَقِ فَقَالَ سَبَقَ مُحَمَّدٌ صلى الله عليه وسلم الْبَاذَقَ فَمَا أَسْكَرَ فَهُوَ حَرَامٌ قَالَ الشَّرَابُ الْحَلاَلُ الطَّيِّبُ قَالَ لَيْسَ بَعْدَ الْحَلاَلِ الطَّيِّبِ إِلاَّ الْحَرَامُ الْخَبِيثُ.
আবুল জুওয়াইরিয়া (রহঃ) হতে বর্ণিতঃ
আমি ইবন আব্বাস (রাঃ)-কে বাযাক সম্পর্কে প্রশ্ন করেছিলাম। তিনি উত্তর দিলেন: মুহাম্মাদ (ﷺ) বাযাক উৎপাদনের আগে বিদায় হয়ে গেছেন। কাজেই যে বস্তু নেশা তৈরি করে তা-ই হারাম। হালাল পানীয় পবিত্র। হালাল ও পবিত্র পানীয় ছাড়া অন্য সব পানীয় ঘৃণ্য হারাম।
আধুনিক প্রকাশনী- ৫১৮৮, ইসলামিক ফাউন্ডেশন- ৫০৮৪
