৭৪/১২. অধ্যায়ঃ
দুধ পান করা
وَقَوْلِ اللَّهِ تَعَالَى : مِنْ بَيْنِ فَرْثٍ وَدَمٍ لَبَنًا خَالِصًا سَائِغًا لِلشَّارِبِينَ.মহান আল্লাহর বাণী: “পান করাই ওদের পেটের গোবর আর রক্তের মাঝ থেকে বিশুদ্ধ দুগ্ধ যা পানকারীদের জন্য খুবই উপাদেয়।” (আন-নাহল ১৬ : ৬৬)"
সহিহ বুখারী : ৫৬০৯
সহিহ বুখারীহাদিস নম্বর ৫৬০৯
أَبُو عَاصِمٍ عَنْ الأَوْزَاعِيِّ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عُبَيْدِ اللهِ بْنِ عَبْدِ اللهِ عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ رَسُوْلَ اللهِ صلى الله عليه وسلم شَرِبَ لَبَنًا فَمَضْمَضَ وَقَالَ إِنَّ لَه“ دَسَمًا.
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (ﷺ) দুধ পান করেছেন, এরপর তিনি কুলি করেছেন এবং বলেছেনঃ এর মধ্যে তেল আছে।
(আধুনিক প্রকাশনী- ৫১৯৯১), ইসলামিক ফাউন্ডেশন- ৫০৯৫)
