৭৫/১. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৫৬৪৩ - রোগীদের বর্ণনা
রোগের কাফফারা ও ক্ষতিপূরণ।
وَقَوْلِ اللَّهِ تَعَالَى : مَنْ يَعْمَلْ سُوءًا يُجْزَ بِهِএবং মহান আল্লাহর বাণী: “যে ব্যক্তি মন্দ কাজ করবে তাকে সেই কাজের প্রতিফল দেয়া হবে।” (সূরা আন-নিসা ৪/১২৩)"
সহীহ বুখারী : ৫৬৪৩
সহীহ বুখারীহাদিস নম্বর ৫৬৪৩
مُسَدَّدٌ حَدَّثَنَا يَحْيٰى عَنْ سُفْيَانَ عَنْ سَعْدٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ كَعْبٍ عَنْ أَبِيهِ عَنْ النَّبِيِّ ﷺ قَالَ مَثَلُ الْمُؤْمِنِ كَالْخَامَةِ مِنَ الزَّرْعِ تُفَيِّئُهَا الرِّيحُ مَرَّةً وَتَعْدِلُهَا مَرَّةً وَمَثَلُ الْمُنَافِقِ كَالأَرْزَةِ لاَ تَزَالُ حَتّٰى يَكُونَ انْجِعَافُهَا مَرَّةً وَاحِدَةً وَقَالَ زَكَرِيَّاءُ حَدَّثَنِي سَعْدٌ حَدَّثَنَا ابْنُ كَعْبٍ عَنْ أَبِيهِ كَعْبٍ عَنْ النَّبِيِّ ﷺ.
কা‘ব (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেনঃ মুমিন ব্যক্তির উদাহরণ হল শস্যক্ষেতের নরম চারা গাছের মত, যাকে বাতাস একবার কাত করে ফেলে, আরেকবার সোজা করে দেয়। আর মুনাফিকের দৃষ্টান্ত, ভূমির উপর শক্তভাবে স্থাপিত বৃক্ষ, যাকে কিছুতেই নোয়ানো যায় না। শেষে এক ঝটকায় মূলসহ তা উপড়ে যায়।যাকারিয়্যা...... কা’ব (রাঃ) হতে বর্ণিত, তিনি নবী (ﷺ) থেকে আমাদের কাছে এরকম বর্ণনা করেছেন।
