৭৬/১৩. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৫৬৯৭ - চিকিৎসা
রোগের চিকিৎসার জন্য শিঙ্গা লাগানো।
সহীহ বুখারী : ৫৬৯৭
সহীহ বুখারীহাদিস নম্বর ৫৬৯৭
سَعِيدُ بْنُ تَلِيدٍ قَالَ حَدَّثَنِي ابْنُ وَهْبٍ قَالَ أَخْبَرَنِي عَمْرٌو وَغَيْرُه“ أَنَّ بُكَيْرًا حَدَّثَه“ أَنَّ عَاصِمَ بْنَ عُمَرَ بْنِ قَتَادَةَ حَدَّثَه“ أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللهِ عَادَ الْمُقَنَّعَ ثُمَّ قَالَ لاَ أَبْرَحُ حَتّٰى تَحْتَجِمَ فَإِنِّي سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺيَقُوْلُ إِنَّ فِيهِ شِفَاءً.
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
জাবির ইবনু ‘আবদুল্লাহ্ (রাঃ) অসুস্থ মুকান্নাকে দেখতে যান। এরপর তিনি বলেনঃ আমি হাটবো না, যতক্ষণ না তুমি শিঙ্গা লাগাবে। কেননা, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) -কে বলতে শুনেছিঃ নিশ্চয় এতে আছে নিরাময়।
