৯/২৬. অধ্যায়ঃ
ফজরের সালাতের মর্যাদা।
সহিহ বুখারী : ৫৭৩
সহিহ বুখারীহাদিস নম্বর ৫৭৩
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا قَيْسٌ، قَالَ لِي جَرِيرُ بْنُ عَبْدِ اللَّهِ كُنَّا عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم إِذْ نَظَرَ إِلَى الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ فَقَالَ " أَمَا إِنَّكُمْ سَتَرَوْنَ رَبَّكُمْ كَمَا تَرَوْنَ هَذَا، لاَ تُضَامُّونَ ـ أَوْ لاَ تُضَاهُونَ ـ فِي رُؤْيَتِهِ، فَإِنِ اسْتَطَعْتُمْ أَنْ لاَ تُغْلَبُوا عَلَى صَلاَةٍ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ، وَقَبْلَ غُرُوبِهَا فَافْعَلُوا ". ثُمَّ قَالَ " فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ غُرُوبِهَا ".
জারীর ইবনু ‘আবদুল্লাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
এক রাতে নবী (ﷺ)-এর নিকট ছিলাম। হঠাৎ তিনি পূর্ণিমা রাতের চাঁদের দিকে তাকিয়ে বললেন, ‘শোনো! এটি যেমন দেখতে পাচ্ছো, তোমাদের প্রতিপালককেও তোমরা তেমনি দেখতে পাবে। তাঁকে দেখতে তোমরা ভিড়ের সম্মুখীন হবে না। কাজেই তোমরা যদি সূর্য উঠার পূর্বের সালাত ও সূর্য ডোবার পূর্বের সালাত আদায়ে সমর্থ হও, তাহলে তাই কর।’অতঃপর তিনি এ আয়াত তিলাওয়াত করলেন: “সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে আপনি আপনার প্রতিপালকের প্রশংসায় তাসবীহ পাঠ করুন” (সূরা ত্বা-হা ২০/১৩০)।আবু আবদুল্লাহ (রহঃ) বলেন, ইবনু শিহাব (রহঃ)... জারীর (রাঃ) হতে আরো বলেন, নবী (ﷺ) বলেছেন: ‘তোমরা তোমাদের প্রতিপালককে খালি চোখে দেখতে পাবে।’
