৭৬/৩৫. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৫৭৩৮ - চিকিৎসা
নযর লাগার জন্য ঝাড়ফুঁক।
সহীহ বুখারী : ৫৭৩৮
সহীহ বুখারীহাদিস নম্বর ৫৭৩৮
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنِي مَعْبَدُ بْنُ خَالِدٍ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ شَدَّادٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ أَمَرَنِي رَسُولُ اللَّهِ ﷺ أَوْ أَمَرَ أَنْ يُسْتَرْقَى مِنَ الْعَيْنِ.
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) আমাকে আদেশ করেছেন কিংবা তিনি বলেছেন, নবী (ﷺ) আদেশ করেছেন, নজর লাগার জন্য ঝাড়ফুঁক করতে।
