৭৬/৩৭. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৫৭৪১ - চিকিৎসা
সাপ কিংবা বিচ্ছু দংশনে ঝাড়-ফুঁক।
সহীহ বুখারী : ৫৭৪১
সহীহ বুখারীহাদিস নম্বর ৫৭৪১
مُوسٰى بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ حَدَّثَنَا سُلَيْمَانُ الشَّيْبَانِيُّ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمٰنِ بْنُ الأَسْوَدِ عَنْ أَبِيهِ قَالَ سَأَلْتُ عَائِشَةَ عَنْ الرُّقْيَةِ مِنَ الْحُمَةِ فَقَالَتْ رَخَّصَ النَّبِيُّ ﷺ الرُّقْيَةَ مِنْ كُلِّ ذِي حُمَةٍ
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি ‘আয়িশাহ (রাঃ) -কে বিষাক্ত প্রাণীর দংশনের কারণে ঝাড়-ফুঁক করার বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেনঃ নবী (ﷺ) সকল প্রকার বিষাক্ত প্রাণীর দংশনে ঝাড়-ফুঁক করার অনুমতি দিয়েছেন।
