৭৬/৩৮. অধ্যায়ঃ
নবী (ﷺ) কর্তৃক ঝাড়-ফুঁক।
সহিহ বুখারী : ৫৭৪৫
সহিহ বুখারীহাদিস নম্বর ৫৭৪৫
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنِي عَبْدُ رَبِّهِ بْنُ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَقُولُ لِلْمَرِيضِ " بِسْمِ اللَّهِ، تُرْبَةُ أَرْضِنَا. بِرِيقَةِ بَعْضِنَا، يُشْفَى سَقِيمُنَا بِإِذْنِ رَبِّنَا ".
‘আয়িশাহ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) রোগীর জন্য (মাটিতে ফুঁ দিয়ে) এ দোয়া পড়তেনঃ আল্লাহর নামে আমাদের দেশের মাটি এবং আমাদের কারো থুতু, আমাদের প্রতিপালকের নির্দেশে আমাদের রোগীকে আরোগ্য দান করে।
[৫৭৪৬; মুসলিম ৩৯/২১, হাঃ ২১৯৪, আহমাদ ২৪৬৭১] আধুনিক প্রকাশনী- ৫৩২৫, ইসলামিক ফাউন্ডেশন- ৫২২১)
