৭৬/৫১. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৫৭৬৭ - চিকিৎসা
কোন কোন ভাষণ হল যাদু।
সহীহ বুখারী : ৫৭৬৭
সহীহ বুখারীহাদিস নম্বর ৫৭৬৭
عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ أَنَّه“ قَدِمَ رَجُلاَنِ مِنْ الْمَشْرِقِ فَخَطَبَا فَعَجِبَ النَّاسُ لِبَيَانِهِمَا فَقَالَ رَسُوْلُ اللهِ ﷺ إِنَّ مِنْ الْبَيَانِ لَسِحْرًا أَوْ إِنَّ بَعْضَ الْبَيَانِ لَسِحْرٌ.
‘আবদুল্লাহ ইবনু ‘উমর (রাঃ) হতে বর্ণিতঃ
একবার পূর্ব অঞ্চল (নজ্দ এলাকা) থেকে দু’জন লোক এল এবং দু’জনই ভাষণ দিল। লোকজন তাদের ভাষণে বিস্মিত হয়ে গেল। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ কোন কোন ভাষণ অবশ্যই যাদুর মত।
