৭৬/৫৭. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৫৭৮০ - চিকিৎসা
গাধীর দুধ প্রসঙ্গে
সহীহ বুখারী : ৫৭৮০
সহীহ বুখারীহাদিস নম্বর ৫৭৮০
عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ الزُّهْرِيِّ عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلاَنِيِّ عَنْ أَبِي ثَعْلَبَةَ الْخُشَنِيِّ قَالَ نَهَى النَّبِيُّ ﷺ عَنْ أَكْلِ كُلِّ ذِي نَابٍ مِنْ السَّبُعِ.قَالَ الزُّهْرِيُّ وَلَمْ أَسْمَعْه“ حَتّٰى أَتَيْتُ الشَّأْمَ.
আবূ সা'লাবাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) যাবতীয় নখরবিশিষ্ট হিংস্র প্রাণী খেতে নিষেধ করেছেন। যুহরী (রহঃ) বলেন, আমি সিরিয়ায় চলে আসা অবধি এ হাদীস শুনিনি।
