৭৭/৮. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৫৭৯৬ - পোশাক-পরিচ্ছদ
জামা পরিধান করা।
মহান আল্লাহর বাণী: ইউসুফ (‘আ.)-এর ঘটনা: “তোমরা আমার এ জামাটি নিয়ে যাও আর তা আমার পিতার মুখমণ্ডলে রাখ, তিনি দৃষ্টিশক্তিসম্পন্ন হয়ে উঠবেন।” (সূরা ইউসুফ ১২ : ৯৩)
সহীহ বুখারী : ৫৭৯৬
সহীহ বুখারীহাদিস নম্বর ৫৭৯৬
حَدَّثَنَا صَدَقَةُ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ أَخْبَرَنِي نَافِعٌ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ لَمَّا تُوُفِّيَ عَبْدُ اللَّهِ بْنُ أُبَىٍّ جَاءَ ابْنُهُ إِلَى رَسُولِ اللَّهِ ﷺ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَعْطِنِي قَمِيصَكَ أُكَفِّنْهُ فِيهِ، وَصَلِّ عَلَيْهِ، وَاسْتَغْفِرْ لَهُ، فَأَعْطَاهُ قَمِيصَهُ، وَقَالَ " إِذَا فَرَغْتَ فَآذِنَّا ". فَلَمَّا فَرَغَ آذَنَهُ، فَجَاءَ لِيُصَلِّيَ عَلَيْهِ، فَجَذَبَهُ عُمَرُ فَقَالَ أَلَيْسَ قَدْ نَهَاكَ اللَّهُ أَنْ تُصَلِّيَ عَلَى الْمُنَافِقِينَ فَقَالَ {اسْتَغْفِرْ لَهُمْ أَوْ لاَ تَسْتَغْفِرْ لَهُمْ إِنْ تَسْتَغْفِرْ لَهُمْ سَبْعِينَ مَرَّةً فَلَنْ يَغْفِرَ اللَّهُ لَهُمْ}. فَنَزَلَتْ {وَلاَ تُصَلِّ عَلَى أَحَدٍ مِنْهُمْ مَاتَ أَبَدًا} فَتَرَكَ الصَّلاَةَ عَلَيْهِمْ.
‘আবদুল্লাহ ইবনু ‘উমর (রাঃ) হতে বর্ণিতঃ
যখন ‘আবদুল্লাহ্ ইবনু উবাই মারা গেল, তখন তার ছেলে রাসূলুল্লাহ্ (ﷺ) -এর নিকট আসল। সে বললঃ হে আল্লাহ্র রাসূল! আপনার জামাটি আমাকে দিন। আমি এটা দিয়ে তাকে কাফন দিব। আর তার জানাযার সালাত আপনি আদায় করবেন এবং তার জন্য ইস্তিগফার করবেন। তিনি নিজের জামাটি তাকে দিয়ে দেন এবং বলেন যে, তুমি (কাফন পরানো) শেষ করে আমাকে খবর দিবে। তারপর নবী (ﷺ) তার জানাযার সালাত আদায় করতে এলেন। ‘উমর (রাঃ) তাঁকে টেনে ধরে বললেনঃ আল্লাহ কি আপনাকে মুনাফিকদের (জানাযার) সালাত আদায় করতে নিষেধ করেননি?তিনি এ আয়াতটি পড়লেনঃ “তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা কর বা না কর (উভয়ই সমান), তুমি তাদের জন্য সত্তর বার ক্ষমা প্রার্থনা করলেও আল্লাহ কখনো তাদেরকে ক্ষমা করবেন না।” – (সূরা আত-তাওবাহ ৯/৮০)।তখন অবতীর্ণ হয়ঃ “তাদের কেউ মারা গেলে তুমি কখনো তাদের জন্য (জানাযার) সালাত পড়বে না, আর তাদের কবরের পাশে দণ্ডায়মান হবে না।” - (সূরা আত-তাওবাহ ৯/৮৪)।এরপর থেকে তিনি তাদের জানাযার সালাত আদায় করা বর্জন করেন।
