৭৭/১৮. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৫৮১৩ - পোশাক-পরিচ্ছদ
ডোরাওয়ালা চাদর, কারুকার্যময় ইয়ামনী চাদর ও চাদরের আঁচলের বিবরণ।
وَقَالَ خَبَّابٌ شَكَوْنَا إِلَى النَّبِيِّ ﷺ وَهُوَ مُتَوَسِّدٌ بُرْدَةً لَهُ.খাব্বাব (রাঃ) বলেন, আমরা নবী (ﷺ)-এর নিকট অভিযোগ করছিলাম, তখন তিনি ডোরাওয়ালা চাদরে হেলান দিয়ে বসেছিলেন।"
সহীহ বুখারী : ৫৮১৩
সহীহ বুখারীহাদিস নম্বর ৫৮১৩
عَبْدُ اللهِ بْنُ أَبِي الأَسْوَدِ حَدَّثَنَا مُعَاذٌ قَالَ حَدَّثَنِي أَبِي عَنْ قَتَادَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ كَانَ أَحَبُّ الثِّيَابِ إِلَى النَّبِيِّ ﷺ أَنْ يَلْبَسَهَا الْحِبَرَةَ.
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ্ (ﷺ) ‘হিবারা’ (ইয়ামনী চাদর) পরতে অধিক পছন্দ করতেন।
