৭৭/১৯. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৫৮১৮ - পোশাক-পরিচ্ছদ
কম্বল ও কারুকার্যপূর্ণ চাদর পরিধান প্রসঙ্গে।
সহীহ বুখারী : ৫৮১৮
সহীহ বুখারীহাদিস নম্বর ৫৮১৮
مُسَدَّدٌ حَدَّثَنَا إِسْمَاعِيلُ حَدَّثَنَا أَيُّوبُ عَنْ حُمَيْدِ بْنِ هِلاَلٍ عَنْ أَبِي بُرْدَةَ قَالَ أَخْرَجَتْ إِلَيْنَا عَائِشَةُ كِسَاءً وَإِزَارًا غَلِيظًا فَقَالَتْ قُبِضَ رُوحُ النَّبِيِّ ﷺ فِي هَذَيْنِ.
আবূ বুরদাহ (রহঃ) হতে বর্ণিতঃ
‘আয়িশা (রাঃ) একবার একখানি কম্বল ও মোটা ইযার নিয়ে আমাদের কাছে আসেন এবং তিনি বললেনঃ এ দু’টি পরা অবস্থায় নবী (ﷺ) -এর রূহ কবজ করা হয়।
