৭৭/২১. অধ্যায়ঃ
এক কাপড়ে পেঁচিয়ে বসা প্রসঙ্গে।
সহিহ বুখারী : ৫৮২১
সহিহ বুখারীহাদিস নম্বর ৫৮২১
إِسْمَاعِيلُ قَالَ حَدَّثَنِي مَالِكٌ عَنْ أَبِي الزِّنَادِ عَنْ الأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ نَهٰى رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم عَنْ لِبْسَتَيْنِ أَنْ يَحْتَبِيَ الرَّجُلُ فِي الثَّوْبِ الْوَاحِدِ لَيْسَ عَلٰى فَرْجِه„ مِنْه“ شَيْءٌ وَأَنْ يَشْتَمِلَ بِالثَّوْبِ الْوَاحِدِ لَيْسَ عَلٰى أَحَدِ شِقَّيْهِ وَعَنْ الْمُلاَمَسَةِ وَالْمُنَابَذَةِ.
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) দুই ধরনের কাপড় পরতে নিষেধ করেছেন। একটি হলো, পুরুষের এমনভাবে কাপড়ে পেঁচিয়ে থাকা যাতে তার লজ্জাস্থানের উপর সে কাপড়ের কোনো অংশই থাকে না। আর একটি হলো, কাপড় এমনভাবে পেঁচিয়ে পরা যাতে শরীরের এক অংশ খোলা থাকে। আর ‘মুলামাসা’ ও ‘মুনাবাযা’ থেকেও তিনি নিষেধ করেছেন।
আধুনিক প্রকাশনী- ৫৩৯৫, ইসলামিক ফাউন্ডেশন- ৫২৯১
