৭৭/২৫. অধ্যায়ঃ
পুরুষের জন্য রেশমী পোশাক পরা, রেশমী চাদর বিছানো এবং কী পরিমাণ রেশমী কাপড় ব্যবহার জায়েয।
সহিহ বুখারী : ৫৮২৮
সহিহ বুখারীহাদিস নম্বর ৫৮২৮
آدَمُ حَدَّثَنَا شُعْبَةُ حَدَّثَنَا قَتَادَةُ قَالَ سَمِعْتُ أَبَا عُثْمَانَ النَّهْدِيَّ أَتَانَا كِتَابُ عُمَرَ وَنَحْنُ مَعَ عُتْبَةَ بْنِ فَرْقَدٍ بِأَذْرَبِيجَانَ أَنَّ رَسُوْلَ اللهِ صلى الله عليه وسلم نَهٰى عَنْ الْحَرِيرِ إِلاَّ هٰكَذَا وَأَشَارَ بِإِصْبَعَيْهِ اللَّتَيْنِ تَلِيَانِ الإِبْهَامَ قَالَ فِيمَا عَلِمْنَا أَنَّه“ يَعْنِي الأَعْلاَمَ.
ক্বাতাদাহ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি আবু উসমান নাহদী (রাহঃ)-এর থেকে শুনেছি, তিনি বলেছেন: আমাদের কাছে উমর (রাঃ)-এর পক্ষ থেকে এক পত্র আসে, এ সময় আমরা উতবা ইবন ফারকাদের সঙ্গে আজারবাইজানে অবস্থান করছিলাম। (পত্রে লেখা ছিল:) রাসূলুল্লাহ (ﷺ) রেশম ব্যবহার করতে নিষেধ করেছেন, তবে এটুকু এবং ইঙ্গিত দিলেন বুড়ো আঙুলের সাথে মিলিত দুই আঙুল দ্বারা (বর্ণনাকারী বলেন:) আমরা বুঝতে পারলাম যে (কতটুকু জায়েজ তা) জানিয়ে তিনি পাড় ইত্যাদি বুঝাতে চেয়েছেন।
[৫৮২৯, ৫৮৩০, ৫৮৩৪, ৫৮৩৫; মুসলিম পর্ব ৩৭/হাঃ ২০৬৯, আহমাদ ৩৬৫] আধুনিক প্রকাশনী- ৫৪০২, ইসলামিক ফাউন্ডেশন- ৫২৯৮)
