৭৭/২৭. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৫৮৩৭ - পোশাক-পরিচ্ছদ
রেশমী কাপড় বিছানো।
وَقَالَ عَبِيدَةُ هُوَ كَلُبْسِهِ.‘উবাইদা বলেন, এটা পরিধানের মতই।"
সহীহ বুখারী : ৫৮৩৭
সহীহ বুখারীহাদিস নম্বর ৫৮৩৭
عَلِيٌّ حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ حَدَّثَنَا أَبِي قَالَ سَمِعْتُ ابْنَ أَبِي نَجِيحٍ عَنْ مُجَاهِدٍ عَنْ ابْنِ أَبِي لَيْلٰى عَنْ حُذَيْفَةَ قَالَ نَهَانَا النَّبِيُّ ﷺ أَنْ نَشْرَبَ فِي آنِيَةِ الذَّهَبِ وَالْفِضَّةِ وَأَنْ نَأْكُلَ فِيهَا وَعَنْ لُبْسِ الْحَرِيرِ وَالدِّيبَاجِ وَأَنْ نَجْلِسَ عَلَيْهِ.
হুযাইফাহ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) আমাদের স্বর্ণ ও রৌপ্যের পাত্রে পানাহার করতে নিষেধ করেছেন এবং তিনি মোটা ও চিকন রেশমী বস্ত্র পরিধান করতে ও তাতে উপবেশন করতে নিষেধ করেছেন।
