৭৭/৪১. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৫৮৫৮ - পোশাক-পরিচ্ছদ
এক চপ্পলে দুই ফিতা লাগান, কারও মতে এক ফিতা লাগানও বৈধ।
সহীহ বুখারী : ৫৮৫৮
সহীহ বুখারীহাদিস নম্বর ৫৮৫৮
مُحَمَّدٌ أَخْبَرَنَا عَبْدُ اللهِ أَخْبَرَنَا عِيسٰى بْنُ طَهْمَانَ قَالَ خَرَجَ إِلَيْنَا أَنَسُ بْنُ مَالِكٍ بِنَعْلَيْنِ لَهُمَا قِبَالاَنِ فَقَالَ ثَابِتٌ الْبُنَانِيُّ هٰذِه„ نَعْلُ النَّبِيِّ ﷺ.
ঈসা ইবনু তাহমান (রহঃ) হতে বর্ণিতঃ
একবার আনাস ইবনু মালিক (রাঃ) এমন দুটো চপ্পল আমাদের কাছে আনলেন যার দুটো করে ফিতা ছিল। তখন সাবিত বুনানী বললেনঃ এটি নবী (ﷺ) -এর চপ্পল ছিল।
