৭৭/৫০. অধ্যায়ঃ
আংটিতে নকশা অঙ্কণ করা।
সহিহ বুখারী : ৫৮৭৩
সহিহ বুখারীহাদিস নম্বর ৫৮৭৩
مُحَمَّدُ بْنُ سَلاَمٍ أَخْبَرَنَا عَبْدُ اللهِ بْنُ نُمَيْرٍ عَنْ عُبَيْدِ اللهِ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ قَالَ اتَّخَذَ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم خَاتَمًا مِنْ وَرِقٍ وَكَانَ فِي يَدِه„ ثُمَّ كَانَ بَعْدُ فِي يَدِ أَبِي بَكْرٍ ثُمَّ كَانَ بَعْدُ فِي يَدِ عُمَرَ ثُمَّ كَانَ بَعْدُ فِي يَدِ عُثْمَانَ حَتّٰى وَقَعَ بَعْدُ فِي بِئْرِ أَرِيسَ نَقْشُه“ مُحَمَّدٌ رَسُوْلُ اللهِ.
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) রৌপ্যের একটি আংটি তৈরী করেন। সেটি তাঁর হাতে ছিল। এরপর তা আবু বকর (রাঃ)-এর হাতে আসে। অতঃপর তা উমর (রাঃ)-এর হাতে আসে। অতঃপর তা উসমান (রাঃ)-এর হাতে আসে। শেষ পর্যন্ত তা 'আরিস' নামক এক কূপের মধ্যে পড়ে যায়। তাতে অঙ্কিত ছিল মুহাম্মদ (ﷺ) আল্লাহর রাসূল।
[৫৮৬৫] আধুনিক প্রকাশনী- ৫৪৪৬, ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৪২)
