৭৭/৫৫. অধ্যায়ঃ
আংটির নকশা কি তিন লাইনে অঙ্কণ করা যায়?
সহিহ বুখারী : ৫৮৭৮
সহিহ বুখারীহাদিস নম্বর ৫৮৭৮
مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ الأَنْصَارِيُّ قَالَ حَدَّثَنِي أَبِي عَنْ ثُمَامَةَ عَنْ أَنَسٍ أَنَّ أَبَا بَكْرٍ لَمَّا اسْتُخْلِفَ كَتَبَ لَه“ وَكَانَ نَقْشُ الْخَاتَمِ ثَلاَثَةَ أَسْطُرٍ مُحَمَّدٌ سَطْرٌ وَرَسُوْلُ سَطْرٌ وَاللهِ سَطْرٌ.
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
আবু বকর (রাঃ) যখন খলিফা নির্বাচিত হন, তখন তিনি তাঁর (আনাস (রাঃ)-এর কাছে যাকাতের পরিমাণ সম্পর্কে) একটি পত্র লেখেন। আংটিটির নকশা তিন লাইনে ছিল। এক লাইনে ছিল মুহাম্মদ এক লাইনে ছিল রাসূল আর এক লাইনে ছিল আল্লাহ।
[১৪৪৮] আধুনিক প্রকাশনী- ৫৪৫১, ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৪৭)
