৭৭/৬৬. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৫৮৯৫ - পোশাক-পরিচ্ছদ
বার্ধক্যকালের (খিযাব লাগানো সম্পর্কিত) বর্ণনা।
সহীহ বুখারী : ৫৮৯৫
সহীহ বুখারীহাদিস নম্বর ৫৮৯৫
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ ثَابِتٍ، قَالَ سُئِلَ أَنَسٌ عَنْ خِضَابِ النَّبِيِّ ﷺ، ﷺ فَقَالَ إِنَّهُ لَمْ يَبْلُغْ مَا يَخْضِبُ، لَوْ شِئْتُ أَنْ أَعُدَّ شَمَطَاتِهِ فِي لِحْيَتِهِ.
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
আনাস (রাঃ) -কে নবী (ﷺ)-এর খিযাব লাগানোর ব্যাপারে জিজ্ঞেস করা হল। তিনি বললেনঃ নবী (ﷺ) খিযাব লাগানোর অবস্থা পর্যন্ত পৌঁছেননি। আমি তাঁর সাদা দাড়িগুলো গুনতে চাইলে, সহজেই গুনতে পারতাম।
