৭৭/৬৮. অধ্যায়ঃ
কোঁকড়ানো চুল প্রসঙ্গে।
সহিহ বুখারী : ৫৯১৩
সহিহ বুখারীহাদিস নম্বর ৫৯১৩
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنِي ابْنُ أَبِي عَدِيٍّ، عَنِ ابْنِ عَوْنٍ، عَنْ مُجَاهِدٍ، قَالَ كُنَّا عِنْدَ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ فَذَكَرُوا الدَّجَّالَ فَقَالَ إِنَّهُ مَكْتُوبٌ بَيْنَ عَيْنَيْهِ كَافِرٌ. وَقَالَ ابْنُ عَبَّاسٍ لَمْ أَسْمَعْهُ قَالَ ذَاكَ وَلَكِنَّهُ قَالَ " أَمَّا إِبْرَاهِيمُ فَانْظُرُوا إِلَى صَاحِبِكُمْ، وَأَمَّا مُوسَى فَرَجُلٌ آدَمُ جَعْدٌ، عَلَى جَمَلٍ أَحْمَرَ مَخْطُومٍ بِخُلْبَةٍ، كَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ إِذِ انْحَدَرَ فِي الْوَادِي يُلَبِّي ".
মুজাহিদ (রহঃ) হতে বর্ণিতঃ
আমরা একবার ইবনু আব্বাস (রাঃ)-এর কাছে ছিলাম। তখন লোকজন দাজ্জালের কথা আলোচনা করল। একজন বললঃ তার দুই চোখের মাঝে লেখা থাকবে ‘কাফির’।ইবনু আব্বাস (রাঃ) বললেনঃ আমি এমন কথা রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনিনি। তবে তিনি বলেছেনঃ তোমরা যদি ইব্রাহিম (আঃ)-কে দেখতে চাও, তাহলে তোমাদের সঙ্গী নবী (ﷺ)-এর দিকে তাকাও। আর মূসা (আঃ) হচ্ছেন শ্যাম বর্ণের মানুষ, কোঁকড়ানো চুলের অধিকারী, নাকে লাগাম পরানো লাল বর্ণের উষ্ট্রে আরোহণকারী। আমি যেন তাঁকে লক্ষ্য করছি তিনি তালবিয়া (লাব্বাইকা...) পাঠরত অবস্থায় (মক্কা) উপত্যকায় নামছেন।
আধুনিক প্রকাশনী- ৫৪৮০, ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৭৫
