৭৭/৬৯. অধ্যায়ঃ
মাথার চুলে জট করা।
সহিহ বুখারী : ৫৯১৬
সহিহ বুখারীহাদিস নম্বর ৫৯১৬
حَدَّثَنِي إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ حَفْصَةَ ـ رضى الله عنها ـ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا شَأْنُ النَّاسِ حَلُّوا بِعُمْرَةٍ، وَلَمْ تَحْلِلْ أَنْتَ مِنْ عُمْرَتِكَ قَالَ " إِنِّي لَبَّدْتُ رَأْسِي، وَقَلَّدْتُ هَدْيِي، فَلاَ أَحِلُّ حَتَّى أَنْحَرَ ".
হাফসাহ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ)-এর স্ত্রী হাফসা (রাঃ) হতে বর্ণিত।আমি জিজ্ঞেস করলাম: হে আল্লাহর রাসূল! লোকদের কী হলো, তারা তাদের উমরার ইহরাম খুলে ফেলেছে, অথচ আপনি এখনো আপনার ইহরাম খুলেননি। তিনি বললেন: আমি আমার মাথার চুল জড়ো করে রেখেছি এবং আমার সঙ্গী (অর্থাৎ কুরবানির পশু)-কে কিলাদাহ পরিয়েছি। তাই তা যবহ করার আগে আমি ইহরাম খুলব না।
আধুনিক প্রকাশনী- ৫৪৮৩, ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৭৮[১১] কুরবানীর পশুর গলায় ঝুলানোর জন্য বিশেষ ধরনের মালা ।
