৭৭/১০৩. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৫৯৬৯ - পোশাক-পরিচ্ছদ
চিৎ হয়ে শয়ন করা এবং এক পা অন্য পায়ের উপর রাখা।
সহীহ বুখারী : ৫৯৬৯
সহীহ বুখারীহাদিস নম্বর ৫৯৬৯
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، حَدَّثَنَا ابْنُ شِهَابٍ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَمِّهِ، أَنَّهُ أَبْصَرَ النَّبِيَّ ﷺ يَضْطَجِعُ فِي الْمَسْجِدِ، رَافِعًا إِحْدَى رِجْلَيْهِ عَلَى الأُخْرَى.
আব্বাদ ইবনু তামীম এর চাচা (‘আবদুল্লাহ ইবনু যায়দ) (রাঃ) হতে বর্ণিতঃ
যে, তিনি নবী (ﷺ) -কে মসজিদের ভিতর চিৎ হয়ে শয়ন করতে দেখেছেন যখন তাঁর এক পা অন্য পায়ের উপর উঠানো ছিল।
