৯/৩৭. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৫৯৭ - ভুলে যাওয়া সালাত স্মরণ হলে আদায়
কেউ যদি কোন ওয়াক্তের সালাত আদায় করতে ভুলে যায়, তাহলে যখন স্মরণ হবে, তখন সে তা আদায় করে নিবে। সে সালাত ব্যতীত অন্য সালাত পুনরায় আদায় করতে হবে না।
وَقَالَ إِبْرَاهِيمُ مَنْ تَرَكَ صَلَاةً وَاحِدَةً عِشْرِينَ سَنَةً لَمْ يُعِدْ إِلَّا تِلْكَ الصَّلَاةَ الْوَاحِدَةَ.ইবরাহীম (রহঃ) বলেন, কেউ যদি বিশ বছরও এক ওয়াক্তের সালাত ছেড়ে দিয়ে থাকে তাহলে তাকে শুধু সে ওয়াক্তের সালাতই পুনরায় আদায় করতে হবে।"
ভুলে গেলে সালাত কখন আদায় করবেন? হাদিসের সরাসরি উত্তর
সহীহ বুখারী : ৫৯৭
সহীহ বুখারীহাদিস নম্বর ৫৯৭
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، وَمُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالاَ حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ ﷺ قَالَ " مَنْ نَسِيَ صَلاَةً فَلْيُصَلِّ إِذَا ذَكَرَهَا، لاَ كَفَّارَةَ لَهَا إِلاَّ ذَلِكَ ". {وَأَقِمِ الصَّلاَةَ لِذِكْرِي} قَالَ مُوسَى قَالَ هَمَّامٌ سَمِعْتُهُ يَقُولُ بَعْدُ {وَأَقِمِ الصَّلاَةَ لِذِكْرِي}. وَقَالَ حَبَّانُ حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، حَدَّثَنَا أَنَسٌ، عَنِ النَّبِيِّ ﷺ نَحْوَهُ.
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেনঃ যদি কেউ কোনো সালাতের কথা ভুলে যায়, তাহলে যখনই স্মরণ হবে, তখন তাকে তা আদায় করতে হবে। এ ব্যতীত সে সালাতের অন্য কোনো কাফফারা নেই। (কেননা, আল্লাহ তা’আলা ইরশাদ করেছেন) “আমাকে স্মরণের উদ্দেশ্যে সালাত কায়িম কর”-(সূরা ত্ব-হা ২০/১৪) মূসা (রহঃ) বলেন, হাম্মাম (রহঃ) বলেছেন যে, আমি তাকে [কাতাদা (রহঃ)] পরে বলতে শুনেছি, “আমাকে স্মরণের উদ্দেশ্যে সালাত কায়িম কর”-(সূরা ত্ব-হা ২০/১৪) হাব্বান (রহঃ) বলেন, আনাস (রাঃ) -এর সূত্রে আল্লাহর রাসূল (ﷺ) হতে অনুরূপ হাদীস বর্ণিত আছে।
সহীহ বুখারী হাদিস ৫৯৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে নবী (صلى الله عليه وسلم) ভুলে যাওয়া সালাতের বিষয়ে সরাসরি নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, যদি কেউ কোনো সালাতের কথা ভুলে যায়, তাহলে যখনই স্মরণ হবে, তখন তাকে তা আদায় করতে হবে। এ ছাড়া সে সালাতের অন্য কোনো কাফফারা নেই। বর্ণনায় কুরআনের আয়াতও এসেছে: ‘আমাকে স্মরণের উদ্দেশ্যে সালাত কায়িম কর।’ তাই এই হাদিসের মূল শিক্ষা হলো, ভুলে গেলে সালাত বাদ পড়ে গেল বলে ছেড়ে দেওয়া যাবে না; স্মরণ হওয়া মাত্র আদায় করতে হবে। যারা ভুলে নামাজ না পড়লে কী হবে, কাজা নামাজ, সালাতের কাফফারা বা স্মরণ হলে নামাজ নিয়ে জানতে চান, এই হাদিস তাদের জন্য সহজ ও পরিষ্কার উত্তর।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ভুলে যাওয়া সালাত স্মরণ হলে আদায় করার নির্দেশ এসেছে।
- সে সালাতের কাফফারা হিসেবে অন্য কিছু নয়, সালাত আদায়ই বলা হয়েছে।
- সালাত আল্লাহর স্মরণের উদ্দেশ্যে কায়িম করার কথা এসেছে।
- ভুল হলে তা সংশোধনের পথ হাদিসে স্পষ্ট।
