৭৮/২০. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৬০০১ - আচার-ব্যবহার

সন্তান সাথে খাবে, এ ভয়ে তাকে হত্যা করা।

সহীহ বুখারীহাদিস নম্বর ৬০০১

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَمْرِو بْنِ شُرَحْبِيلَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَىُّ الذَّنْبِ أَعْظَمُ قَالَ " أَنْ تَجْعَلَ لِلَّهِ نِدًّا وَهْوَ خَلَقَكَ ". ثُمَّ قَالَ أَىُّ قَالَ " أَنْ تَقْتُلَ وَلَدَكَ خَشْيَةَ أَنْ يَأْكُلَ مَعَكَ ". قَالَ ثُمَّ أَىُّ قَالَ " أَنْ تُزَانِيَ حَلِيلَةَ جَارِكَ ". وَأَنْزَلَ اللَّهُ تَصْدِيقَ قَوْلِ النَّبِيِّ ﷺ ﷺ {وَالَّذِينَ لاَ يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ}.

‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ

আমি জিজ্ঞেস করলামঃ হে আল্লাহ্‌র রাসূল! কোন গুনাহ সব হতে বড়? তিনি বললেনঃ কাউকে আল্লাহ্‌র সমকক্ষ গণ্য করা, অথচ তিনিই তোমাকে সৃষ্টি করেছেন। তিনি বললেনঃ তারপরে কোনটি? নবী (ﷺ) বললেনঃ তোমার সাথে খাবে, এ আশঙ্কায় তোমার সন্তানকে হত্যা করা। [১৫] তিনি বললেনঃ তারপরে কোনটি? নবী (ﷺ) বললেনঃ তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে যিনা করা।তখন নবী (ﷺ) -এর কথার সত্যতা প্রতিপন্ন করে অবতীর্ণ হলোঃ “আর যারা আল্লাহ্‌র সাথে অন্য কোন ইলাহ্‌কে ডাকে না”- (সূরা আল-ফুরক্বান ২৫/৬৮)।

[১] অধিক সন্তান জন্ম নিলে সংসারে অভাব অনটন দেখা দিবে। তাদেরকে খাওয়াতে পরাতে পারবে না, নিজেদের খাবারেও কষ্ট হবে এরূপ মন মানসিকতা নিয়ে সন্তান হত্যা ও ভ্রুণ হত্যা সমান গুনাহর অন্তর্ভুক্ত। প্রতিটি জীবকে আল্লাহ তা‘আলা রিযক সহকারে দুনিয়াতে পাঠিয়ে থাকেন এবং তিনি তাদের আহারের ব্যবস্থা করে থাকেন। যেমন সূরা আন‘আমের ১৫১ নং আয়াতে আল্লাহ তা‘আলা বলেন, {وَلاتَقْتُلُواأَوْلادَكُمْمِنْإِمْلاقٍنَحْنُنَرْزُقُكُمْ}অর্থাৎ ‘‘দরিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করো না’’ ইসলামী অর্থ ব্যবস্থায় দুনিয়াতে খাদ্যের কোন অভাব নেই। অনৈসলামিক ব্যবস্থার ফলে সমাজে অভাব কৃত্রিমভাবে সৃষ্টি হয়ে থাকে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন