৭৮/৩৯. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৬০৩৪ - আচার-ব্যবহার
সচ্চরিত্রতা, দানশীলতা সম্পর্কে ও কৃপণতা ঘৃণ্য হওয়া সম্পর্কে।
وَقَالَ ابْنُ عَبَّاسٍ كَانَ النَّبِيُّ ﷺ أَجْوَدَ النَّاسِ وَأَجْوَدُ مَا يَكُونُ فِي رَمَضَانَ وَقَالَ أَبُو ذَرٍّ لَمَّا بَلَغَهُ مَبْعَثُ النَّبِيِّ ﷺ قَالَ لِأَخِيهِ ارْكَبْ إِلَى هَذَا الْوَادِي فَاسْمَعْ مِنْ قَوْلِهِ فَرَجَعَ فَقَالَ رَأَيْتُهُ يَأْمُرُ بِمَكَارِمِ الْأَخْلَاقِ.ইবন ‘আব্বাস [রাদিয়াল্লাহু ‘আনহু] বলেছেন, নবী ﷺ মানবজাতির মধ্যে সবচেয়ে দানশীল ছিলেন। আর রমযান মাসে তিনি আরও অধিক দানশীল হতেন। আবূ যার [রাদিয়াল্লাহু ‘আনহু] বর্ণনা করেন, যখন তাঁর নিকট নবী ﷺ-এর আবির্ভাবের খবর আসল তখন তিনি তাঁর ভাইকে বললেন: তুমি এই মক্কা উপত্যকার দিকে সফর কর এবং তাঁর কথা শুনে এসো। তাঁর ভাই ফিরে এসে বললেন: আমি তাঁকে উত্তম চরিত্রে ভূষিত হওয়ার নির্দেশ দিতে দেখেছি।"
সহীহ বুখারী : ৬০৩৪
সহীহ বুখারীহাদিস নম্বর ৬০৩৪
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ الْمُنْكَدِرِ، قَالَ سَمِعْتُ جَابِرًا ـ رضى الله عنه ـ يَقُولُ مَا سُئِلَ النَّبِيُّ ﷺ عَنْ شَىْءٍ قَطُّ فَقَالَ لاَ.
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) -এর নিকট কোন জিনিস চাওয়া হলে, তিনি কক্ষনো 'না' বলেননি।
