৭৮/৫৩. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৬০৫৯ - আচার-ব্যবহার
আপন সঙ্গীকে তার ব্যাপারে অপরের কথা জানিয়ে দেয়া।
সহীহ বুখারী : ৬০৫৯
সহীহ বুখারীহাদিস নম্বর ৬০৫৯
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنِ ابْنِ مَسْعُودٍ ـ رضى الله عنه ـ قَالَ قَسَمَ رَسُولُ اللَّهِ ﷺ قِسْمَةً، فَقَالَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ وَاللَّهِ مَا أَرَادَ مُحَمَّدٌ بِهَذَا وَجْهَ اللَّهِ. فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ ﷺ فَأَخْبَرْتُهُ، فَتَمَعَّرَ وَجْهُهُ وَقَالَ «رَحِمَ اللَّهُ مُوسَى، لَقَدْ أُوذِيَ بِأَكْثَرَ مِنْ هَذَا فَصَبَرَ».
ইবনে মাসঊদ (রাঃ) হতে বর্ণিতঃ
একবার রাসূলুল্লাহ (ﷺ) (গণীমত) ভাগ করলেন। তখন আনসারদের মধ্য থেকে এক (মুনাফিক) লোক বললঃ আল্লাহর কসম! এ কাজে মুহাম্মদ (ﷺ) আল্লাহ্র সন্তুষ্টি চাননি। তখন আমি এসে রাসূলুল্লাহ (ﷺ) -কে এ কথা জানালাম। এতে তাঁর চেহারার রং পাল্টে গেল। তিনি বললেনঃ আল্লাহ মূসা (আঃ) -এর উপর দয়া করুন। তাঁকে এর থেকেও অনেক অধিক কষ্ট দেয়া হয়েছে; তবুও তিনি ধৈর্য অবলম্বন করেছেন।
