৭৮/৬৩. অধ্যায়ঃ
যে আল্লাহর নাফরমানী করে তার সাথে সম্পর্ক ছিন্ন করা বৈধ।
وَقَالَ كَعْبٌ حِينَ تَخَلَّفَ عَنِ النَّبِيِّ ﷺ وَنَهَى النَّبِيُّ ﷺ الْمُسْلِمِينَ عَنْ كَلَامِنَا وَذَكَرَ خَمْسِينَ لَيْلَةً.কা‘ব ইবন মালিক (রা.) যখন (তাবুক যুদ্ধের সময়) নবী (ﷺ)-এর পেছনে থেকে গিয়েছিলেন, তখনকার কথা উল্লেখ করে বলেন যে, নবী (ﷺ) মুসলিমদেরকে আমাদের সাথে কথাবার্তা বলা নিষেধ করে দিয়েছিলেন। তিনি পঞ্চাশ দিনের কথাও উল্লেখ করেন।"
সহিহ বুখারী : ৬০৭৮
সহিহ বুখারীহাদিস নম্বর ৬০৭৮
حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا عَبْدَةُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنِّي لأَعْرِفُ غَضَبَكِ وَرِضَاكِ ". قَالَتْ قُلْتُ وَكَيْفَ تَعْرِفُ ذَاكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ " إِنَّكِ إِذَا كُنْتِ رَاضِيَةً قُلْتِ بَلَى وَرَبِّ مُحَمَّدٍ. وَإِذَا كُنْتِ سَاخِطَةً قُلْتِ لاَ وَرَبِّ إِبْرَاهِيمَ ". قَالَتْ قُلْتُ أَجَلْ لَسْتُ أُهَاجِرُ إِلاَّ اسْمَكَ.
আয়িশা (রাঃ) হতে বর্ণিতঃ
একদা রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ আমি তোমার রাগ ও খুশি উভয়টাই বুঝতে পারি।আয়িশা (রাঃ) বলেন, আমি জিজ্ঞেস করলামঃ আপনি তা কীভাবে বুঝে নেন, হে আল্লাহর রাসূল!তিনি বললেনঃ যখন তুমি খুশি থাক, তখন তুমি বলঃ হ্যাঁ, মুহাম্মদের প্রতিপালকের শপথ! আর যখন তুমি রাগান্বিত হও, তখন তুমি বলে থাকঃ না, ইবরাহিমের প্রতিপালকের শপথ!আয়িশা (রাঃ) বললেন, আমি বললাম, হ্যাঁ। আমিতো কেবল আপনার নামটি পরিহার করি।
আধুনিক প্রকাশনী- ৫৬৪০, ইসলামিক ফাউন্ডেশন- ৫৫৩৬
