৭৮/৮৬. অধ্যায়ঃ
খাবার প্রস্তুত করা ও মেহমানদের জন্য কষ্ট সংবরন করা।
সহিহ বুখারী : ৬১৩৯
সহিহ বুখারীহাদিস নম্বর ৬১৩৯
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ عَوْنٍ، حَدَّثَنَا أَبُو الْعُمَيْسِ، عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ، عَنْ أَبِيهِ، قَالَ آخَى النَّبِيُّ صلى الله عليه وسلم بَيْنَ سَلْمَانَ وَأَبِي الدَّرْدَاءِ. فَزَارَ سَلْمَانُ أَبَا الدَّرْدَاءِ فَرَأَى أُمَّ الدَّرْدَاءِ مُتَبَذِّلَةً فَقَالَ لَهَا مَا شَأْنُكِ قَالَتْ أَخُوكَ أَبُو الدَّرْدَاءِ لَيْسَ لَهُ حَاجَةٌ فِي الدُّنْيَا. فَجَاءَ أَبُو الدَّرْدَاءِ فَصَنَعَ لَهُ طَعَامًا فَقَالَ كُلْ فَإِنِّي صَائِمٌ. قَالَ مَا أَنَا بِآكِلٍ حَتَّى تَأْكُلَ. فَأَكَلَ، فَلَمَّا كَانَ اللَّيْلُ ذَهَبَ أَبُو الدَّرْدَاءِ يَقُومُ فَقَالَ نَمْ. فَنَامَ، ثُمَّ ذَهَبَ يَقُومُ فَقَالَ نَمْ. فَلَمَّا كَانَ آخِرُ اللَّيْلِ قَالَ سَلْمَانُ قُمِ الآنَ. قَالَ فَصَلَّيَا فَقَالَ لَهُ سَلْمَانُ إِنَّ لِرَبِّكَ عَلَيْكَ حَقًّا، وَلِنَفْسِكَ عَلَيْكَ حَقًّا، وَلأَهْلِكَ عَلَيْكَ حَقًّا، فَأَعْطِ كُلَّ ذِي حَقٍّ حَقَّهُ. فَأَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَذَكَرَ ذَلِكَ لَهُ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم" صَدَقَ سَلْمَانُ ". أَبُو جُحَيْفَةَ وَهْبٌ السُّوَائِيُّ، يُقَالُ وَهْبُ الْخَيْرِ.
আবূ জুহাইফাহ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) সালমান (রাঃ) ও আবু দারদা (রাঃ)-এর মধ্যে ভাতৃত্ব বন্ধন স্থাপন করেন। এরপর একদিন সালমান (রাঃ) আবু দারদা (রাঃ)-এর সঙ্গে দেখা করতে গেলেন। তখন তিনি উম্মু দারদা (রাঃ)-কে অনাড়ম্বর পোশাকে দেখতে পেলেন। তিনি তাঁকে জিজ্ঞেস করলেন: তোমার কী হয়েছে? তিনি বললেন: তোমার ভাই আবু দারদা (রাঃ)-এর দুনিয়াতে কিছুর প্রয়োজন নেই।ইতোমধ্যে আবু দারদা (রাঃ) এলেন। অতঃপর তার জন্য খাবার তৈরি করে তাঁকে বললেন, "আপনি খেয়ে নিন, আমি তো সিয়াম পালন করেছি।" তিনি বললেন: আপনি যতক্ষণ না খাবেন ততক্ষণ আমিও খাব না। তখন তিনিও খেলেন।তারপর যখন রাত হলো, তখন আবু দারদা (রাঃ) সালাতে দাঁড়ালেন। তখন সালমান (রাঃ) তাঁকে বললেন: আপনি ঘুমিয়ে পড়ুন। তিনি শুয়ে পড়লেন। কিছুক্ষণ পরে আবার উঠে দাঁড়ালে, তিনি বললেন: আরও ঘুমান। অবশেষে যখন রাত শেষ হয়ে এল, তখন সালমান (রাঃ) বললেন: এখন উঠুন এবং তারা উভয়েই সালাত আদায় করলেন।অতঃপর সালমান (রাঃ) বললেন: তোমার উপর তোমার রবের হক আছে, (তেমনি) তোমার উপর তোমার হক আছে এবং তোমার স্ত্রীরও তোমার উপর হক আছে। সুতরাং তুমি প্রত্যেক হকদারের প্রাপ্য আদায় করবে।তারপর তিনি নবী (ﷺ)-এর কাছে এসে, তাঁর কাছে তার কথা উল্লেখ করলেন: তিনি বললেন, সালমান ঠিকই বলেছে।
আধুনিক প্রকাশনী- ৫৭০০, ইসলামিক ফাউন্ডেশন- ৫৫৯৬
