৭৮/৯৬. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৬১৭১ - আচার-ব্যবহার
মহামহিম আল্লাহর প্রতি ভালোবাসার নিদর্শন।
আল্লাহ তা‘আলার বাণী: (আপনি বলে দিন) যদি তোমরা আল্লাহকে সত্যই ভালবেসে থাকো, তা‘হলে তোমরা আমার অনুসরণ কর। তাহলে আল্লাহও তোমাদের ভালবাসবেন। (সূরা আলে ‘ইমরান ৪/৩১)
সহীহ বুখারী : ৬১৭১
সহীহ বুখারীহাদিস নম্বর ৬১৭১
حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا أَبِي، عَنْ شُعْبَةَ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَجُلاً، سَأَلَ النَّبِيَّ ﷺ مَتَّى السَّاعَةُ يَا رَسُولَ اللَّهِ قَالَ «مَا أَعْدَدْتَ لَهَا». قَالَ مَا أَعْدَدْتُ لَهَا مِنْ كَثِيرِ صَلاَةٍ وَلاَ صَوْمٍ وَلاَ صَدَقَةٍ، وَلَكِنِّي أُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ. قَالَ «أَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ».
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি নবী (ﷺ) -কে জিজ্ঞেস করলঃ হে আল্লাহ্র রাসূল! কিয়ামত কবে হবে? তিনি তাকে জিজ্ঞেস করলেনঃ তুমি এর জন্য কী প্রস্তুতি গ্রহণ করেছ? সে বললঃ আমি এর জন্য তো অধিক কিছু সালাত, সাওম এবং সদাকাহ আদায় করতে পারিনি। কিন্তু আমি আল্লাহ্ ও তাঁর রাসূলকে ভালবাসি। তিনি বললেনঃ তুমি যাকে ভালবাস তারই সাথী হবে।
