৭৮/১০৮. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৬১৯২ - আচার-ব্যবহার
নাম পাল্টে আগের নামের চেয়ে উত্তম নাম রাখা।
সহীহ বুখারী : ৬১৯২
সহীহ বুখারীহাদিস নম্বর ৬১৯২
حَدَّثَنَا صَدَقَةُ بْنُ الْفَضْلِ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ شُعْبَةَ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي مَيْمُونَةَ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ زَيْنَبَ، كَانَ اسْمُهَا بَرَّةَ، فَقِيلَ تُزَكِّي نَفْسَهَا. فَسَمَّاهَا رَسُولُ اللَّهِ ﷺ زَيْنَبَ.
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
যাইনাব (রাঃ) -এর নাম ছিল ‘বাররাহ’ (নেককার)। তখন বলা হল যে, এর দ্বারা তিনি নিজের পবিত্রতা প্রকাশ করছেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাঁর নাম রাখলেনঃ ‘যাইনাব’।
