৭৮/১০৯. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৬১৯৮ - আচার-ব্যবহার
নবীদের (আঃ) নামে যারা নাম রাখেন।
وَقَالَ أَنَسٌ قَبَّلَ النَّبِيُّ ﷺ إِبْرَاهِيمَ يَعْنِي ابْنَهُ.আনাস (রাঃ) বলেন, নবী (ﷺ) ইবরাহীম (আঃ)-কে চুমু দিয়েছেন অর্থাৎ তাঁর পুত্রকে।"
সহীহ বুখারী : ৬১৯৮
সহীহ বুখারীহাদিস নম্বর ৬১৯৮
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، قَالَ وُلِدَ لِي غُلاَمٌ، فَأَتَيْتُ بِهِ النَّبِيَّ ﷺ فَسَمَّاهُ إِبْرَاهِيمَ، فَحَنَّكَهُ بِتَمْرَةٍ، وَدَعَا لَهُ بِالْبَرَكَةِ، وَدَفَعَهُ إِلَىَّ، وَكَانَ أَكْبَرَ وَلَدِ أَبِي مُوسَى.
আবূ মূসা (রাঃ) হতে বর্ণিতঃ
আমার একটি ছেলে জন্মালে আমি তাকে নিয়ে নবী (ﷺ) -এর কাছে আসলাম। তিনি তার নাম রেখে দিলেন ইবরাহীম। তারপর তিনি একটা খেজুর চিবিয়ে তার মুখে দিয়ে তার জন্য বারাকাতের দোয়া করলেন এবং তাকে আমার কাছে ফিরিয়ে দিলেন। রাবী বলেন, সে ছিল আবূ মূসা (রাঃ) -এর বড় ছেলে।
