৮০/২৬. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৬৩৪৪ - দোয়া
আপন খাদিমের দীর্ঘজীবী হওয়া এবং অধিক মালদার হবার জন্য নবী (ﷺ)-এর দোয়া।
সহীহ বুখারী : ৬৩৪৪
সহীহ বুখারীহাদিস নম্বর ৬৩৪৪
عَبْدُ اللَّهِ بْنُ أَبِي الْأَسْوَدِ حَدَّثَنَا حَرَمِيٌّ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَتْ أُمِّي يَا رَسُولَ اللَّهِ خَادِمُكَ أَنَسٌ ادْعُ اللَّهَ لَهُ قَالَ اللَّهُمَّ أَكْثِرْ مَالَهُ وَوَلَدَهُ وَبَارِكْ لَهُ فِيمَا أَعْطَيْتَهُ.
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
আমার মা বললেনঃ হে আল্লাহ্র রাসূল! আনাস আপনারই খাদিম। আপনি তাঁর জন্য দোয়া করুন। তিনি দোয়া করলেনঃ হে আল্লাহ! আপনি তাঁর সম্পদ ও সন্তান-সন্ততি বৃদ্ধি করে দিন। আর তাঁকে আপনি যা কিছু দিয়েছেন তাতে বারাকাত দিন।
